পাকিস্তানের সঙ্গে আলোচনার সহায়ক পরিবেশ চায় ভারত
https://parstoday.ir/bn/news/world-i48307-পাকিস্তানের_সঙ্গে_আলোচনার_সহায়ক_পরিবেশ_চায়_ভারত
পাকিস্তানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর জন্য সহায়ক পরিবেশ চাইছে ভারত। ভারতের সরকারি বার্তা সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে। সহায়ক পরিবেশ বলতে ভারত ‘সন্ত্রাসমুক্ত’ পরিবেশকে বুঝিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ১১:১৭ Asia/Dhaka
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার
    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার

পাকিস্তানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর জন্য সহায়ক পরিবেশ চাইছে ভারত। ভারতের সরকারি বার্তা সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে। সহায়ক পরিবেশ বলতে ভারত ‘সন্ত্রাসমুক্ত’ পরিবেশকে বুঝিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এ প্রসঙ্গে তার ভাষায় বলেছেন, সন্ত্রাসীরা আর ইসলামাবাদ থেকে সমর্থন পাচ্ছে না- এমন পরিবেশ দেখতে চায় তার দেশ। তিনি দাবি করেন, ভারত সবসময় আলোচনা এগিয়ে নিতে চায় এবং এ বিষয়ে ভারতের অবস্থান একই রকম আছে।

দু দেশের মধ্যে স্থগিত হয়ে থাকা আলোচনা আবার পাকিস্তানের পক্ষ থেকে শুরুর চেষ্টা চলছে বলে খবর বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেছেন।

২০১৫ সালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদ সফর করেন এবং সে সময় ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় নানা ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনা করার ঘোষণা দেয়। কিন্তু ২০১৬ সালে ভারতের পাঠানকোট বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হয় এবং সেজন্য ইসলামাবাদকে দোষারোপ করে দিল্লি। কিন্তু পাকিস্তান এ অভিযোগ নাকচ করে। এরপর আলোচনার ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয় এবং আলোচনা আর সামনে এগোয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০