বেসামরিক নাগরিকদের জন্য বাঙ্কার তৈরির অনুমোদন দিলেন পাক প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি আজ (শুক্রবার) কম্যুনিটি বাঙ্কার নির্মাণের তহবিল অনুমোদন করেছেন। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তের সাধারণ মানুষের সুরক্ষার জন্য এ জাতীয় বাঙ্কার নির্মাণ করা হবে।
আব্বাসি বলেন, কাশ্মিরবাসীদের ন্যায়ের সংগ্রামের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। এলওসি'র চিরিকোট সেক্টর পরির্দশনকালে এ কথা বলেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রীও তাদের সঙ্গ দেন।

ভারত সংলগ্ন সীমান্তে অব্যাহত হুমকি থাকা সত্ত্বেও শান্তি পুন:প্রতিষ্ঠাকে পাকিস্তানের বড় সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে অন্যকোনো সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর তুলনাও চলেনা বলে জানান শাহীদ খাকান আব্বাসি।#
পার্সটুডে/মূসা রেজা/১০