সৌদি জোটের বিরোধিতা করলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i49035-সৌদি_জোটের_বিরোধিতা_করলেন_পাকিস্তানের_সাবেক_সেনাপ্রধান
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ বলেছেন, সৌদি আরবের ঘোষিত জোট মুসলিম বিশ্বে অনৈক্য বাড়াবে। এটি সন্ত্রাসবিরোধী কোনো জোট নয় বলে তিনি ঘোষণা করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ১৫:২০ Asia/Dhaka
  • আসলাম বেগ
    আসলাম বেগ

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ বলেছেন, সৌদি আরবের ঘোষিত জোট মুসলিম বিশ্বে অনৈক্য বাড়াবে। এটি সন্ত্রাসবিরোধী কোনো জোট নয় বলে তিনি ঘোষণা করেন।

আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, সৌদি আরব তার নেতৃত্বে যে জোট গঠনের ঘোষণা দিয়েছে তার লক্ষ্য সন্ত্রাসবাদ দমন নয় বরং সৌদি রাজপরিবার চলমান সংকট থেকে রক্ষা পেতে এ পদক্ষেপ নিয়েছে। 

জেনারেল আসলাম বেগ বলেন, সৌদি নেতৃত্বে ইয়েমেনে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। হাজার হাজার ইয়েমেনি শরণার্থীতে পরিণত হয়েছে। 

তিনি প্রশ্ন করেন, যেসব দেশকে নিয়ে জোট গঠন করা হয়েছে সেসব দেশ থেকেই সন্ত্রাসবাদ দূর করা সম্ভব হয় নি। তাহলে তারা কীভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমন করবে? তিনি বলেন, পাকিস্তানেইতো সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হয় নি। 

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে সৌদি আরবের ঘোষিত জোটের প্রধান করা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮