ন্যাটোকে উপেক্ষা: এস-৪০০ কেনা বাবদ ঋণচুক্তি সই করল রাশিয়া-তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i50583-ন্যাটোকে_উপেক্ষা_এস_৪০০_কেনা_বাবদ_ঋণচুক্তি_সই_করল_রাশিয়া_তুরস্ক
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আজ(শুক্রবার) মস্কো এবং আঙ্কারা ২৫০ কোটি ডলারের সমপরিমাণ ঋণচুক্তি সই করেছে। তুরস্কের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনাকে কেন্দ্র ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৬:৩০ Asia/Dhaka
  • ন্যাটোকে উপেক্ষা: এস-৪০০ কেনা বাবদ ঋণচুক্তি সই করল রাশিয়া-তুরস্ক

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আজ(শুক্রবার) মস্কো এবং আঙ্কারা ২৫০ কোটি ডলারের সমপরিমাণ ঋণচুক্তি সই করেছে। তুরস্কের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনাকে কেন্দ্র ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল তুরস্ক।

ঋণচুক্তি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় সই করা হয়েছে। চুক্তি অনুযায়ী এস-৪০০ ক্রয় বাবদ ৪৫ শতাংশ অর্থ আগাম পরিশোধ করবে। বাকি ৫৫ শতাংশ অর্থ রুশ ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে। রুশ রোসতেক কর্পোরেশনের প্রধান সের্গেই চেমেজোভ এ কথা জানিয়েছেন।

এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, এস-৪০০ ট্র্যাম্প ব্যবস্থা ২০১৯ সালের শেষ বা ২০২০ সালে গোড়ার দিকে তুরস্ককে সরবরাহ করবে রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/২৯