রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিশ্রুতি ধোঁকাবাজি: আরসা
https://parstoday.ir/bn/news/world-i51743-রোহিঙ্গা_প্রত্যাবাসনে_মিয়ানমারের_প্রতিশ্রুতি_ধোঁকাবাজি_আরসা
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা বলেছে, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা ধোঁকাবাজি। গতকাল (রোববার) সংগঠনটি এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৮ ০৯:৪৩ Asia/Dhaka
  • রোহিঙ্গা শরণার্থী
    রোহিঙ্গা শরণার্থী

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা বলেছে, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা ধোঁকাবাজি। গতকাল (রোববার) সংগঠনটি এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

আরসা বলেছে, বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর রোহিঙ্গা শরণার্থীরা আরও বেশি বিপদে পড়বে। তাদেরকে নিরাপত্তা দেবে না মিয়ানমার সরকার। এর মাধ্যমে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে দেশে নিয়ে নিজেদের শরণার্থী শিবিরগুলোতে বন্দী করে ফেলতে চাচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

আরসা আরও বলেছে, রাখাইনের কেন্দ্রীয় শহর সিত্তে'র শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার মুসলমানকে রাখা হয়েছে। ২০১২ সাল থেকে রোহিঙ্গারা সেখানে মানবেতর জীবনযাপন করছে। সরকার সমস্যার সমাধান করে নি। 

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি চূড়ান্ত হলেও রোহিঙ্গা শরণার্থীরা দেশে ফেরার পর আরও বিপদে পড়ার আশঙ্কা করছেন। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

মিয়ানমারের রাখাইনে গত আগস্ট থেকে শুরু হওয়া হত্যা-নির্যাতনে ছয় হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২