জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i55486-জার্মানিতে_ভিড়ের_মধ্যে_গাড়ি_চালিয়ে_দেয়ার_ঘটনায়_নিহত_৩
জার্মানির পশ্চিমাঞ্চলীয় মুয়েনস্টার শহরে একটি রেস্টুরেন্টের বাইরে বসে থাকা মানুষের ওপর ব্যক্তিগত গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় চালকসহ তিন ব্যক্তি নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০১৮ ০২:১১ Asia/Dhaka
  • এই গাড়িটি ব্যবহার করে হামলা চালানো হয়
    এই গাড়িটি ব্যবহার করে হামলা চালানো হয়

জার্মানির পশ্চিমাঞ্চলীয় মুয়েনস্টার শহরে একটি রেস্টুরেন্টের বাইরে বসে থাকা মানুষের ওপর ব্যক্তিগত গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় চালকসহ তিন ব্যক্তি নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে।

জার্মান পুলিশ বলেছে, সম্ভবত ইচ্ছাকৃতভাবে গাড়িটিকে ভিড়ের মধ্যে চালিয়ে দেয়া হয়। ঘটনার পরপরই গাড়ির চালক নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলেও পুলিশ দাবি করেছে।

এখনো গাড়ির চালকের নাম প্রকাশ করা হয়নি এবং কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি একজন জার্মান নাগরিকে এবং কোনো মুসলিম উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজস পাওয়া যায়নি। এ ছাড়া, হামলাকারী কি উদ্দেশ্য নিয়ে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছে তাও জানা যায়নি।

এ ঘটনায় হামলাকারী ছাড়া তিন ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ যে তথ্য জানিয়েছিল তা সংশোধন করে বলা হয়েছে, গাড়িচাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮