ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি ১ নারী ৩ শিশু নিহত
https://parstoday.ir/bn/news/world-i57498-ভারতীয়_বাহিনীর_গুলিতে_পাকিস্তানি_১_নারী_৩_শিশু_নিহত
ভারতীয় বাহিনীর গুলিতে আজ(শুক্রবার) শিয়ালকোট সেক্টরে পাকিস্তানি তিন শিশু এবং এক নারী নিহত হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১৮, ২০১৮ ১৪:৪২ Asia/Dhaka
  • ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি ১ নারী ৩ শিশু নিহত

ভারতীয় বাহিনীর গুলিতে আজ(শুক্রবার) শিয়ালকোট সেক্টরে পাকিস্তানি তিন শিশু এবং এক নারী নিহত হয়েছে।

এ ছাড়া, সীমান্তের কাছে বসবাসকারী ১০ বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে বলে পাক সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।

পাক বাহিনীর ফাইল ছবি

বিবৃতিতে দাবি করা হয়, ভারতীয় বাহিনী বিনা উসকানিতে গুলি বর্ষণ করেছে এবং পাকিস্তানের আধা সামরিক পাঞ্জাব রেঞ্জার্স পাল্টা জবাব দিয়েছে। রেঞ্জার্সের হামলায় ভারতীয় একটি সীমান্ত চৌকিতে আগুন ধরে যায় বলে বিবৃতিতে দাবি করা হয়।

ভারতীয় বাহিনীর ফাইল ছবি

এদিকে, আজকের ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখাসহ পাক-ভারত সীমান্তে চলতি বছরে ১০৫০ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় বাহিনী। এ সব ঘটনায় ২৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে#

পার্সটুডে/মূসা রেজা/১৮