ইরানকে সহযোগিতা করবে জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i58106-ইরানকে_সহযোগিতা_করবে_জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকে তাহলে বার্লিন তেহরানকে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযাগিতা দিতে প্রস্তুত রয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৮ ১৭:০৪ Asia/Dhaka
  • জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস
    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকে তাহলে বার্লিন তেহরানকে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযাগিতা দিতে প্রস্তুত রয়েছে।  

তিনি আজ (মঙ্গলবার) বলেছেন, “পরমাণু সমঝোতা অনুসারে ইরান যতক্ষণ পর্যন্ত তা মেনে চলবে ততক্ষণ পর্যন্ত আমরা তেহরানকে তার অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের আশা পূরণে সহায়তা অব্যাহত রাখব।”

 গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা বলেন। বিষয়টি নিয়ে সারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে এক ধরনের তোলপাড় চলছে।

পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ব্রাসেলসে বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯