আমেরিকার সঙ্গে জোট আগের মতোই থাকবে: দ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i58966-আমেরিকার_সঙ্গে_জোট_আগের_মতোই_থাকবে_দ._কোরিয়া
দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে আগের মতোই শক্তিশালী জোট থাকবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ইয়ুং-ওয়াহ আজ (বৃহস্পতিবার) রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো উপস্থিত ছিলেন।  
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১৪, ২০১৮ ১৪:৫১ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ইয়ুং-ওয়াহ
    দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ইয়ুং-ওয়াহ

দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে আগের মতোই শক্তিশালী জোট থাকবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ইয়ুং-ওয়াহ আজ (বৃহস্পতিবার) রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো উপস্থিত ছিলেন।  

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার দুদিন পর সিউল একথা জানালো। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় ট্রাম্প আরো বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা দেশে ফেরত নেবেন। তিনি সামরিক মহড়াকে উসকানি বলেও উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের বার্ষিক মহড়া (ফাইল ফটো)

ট্রাম্পের ঘোষণা প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া দু দেশের জোটগত বিষয়। এর অর্থ হচ্ছে দু দেশের সামরিক কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিলের বিষয়ে মার্কিন ঘোষণায় জাপান উদ্বেগ প্রকাশ করে বলেছে, পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য এ মহড়া অত্যন্ত জরুরি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪