রোমাঞ্চকর ম্যাচে সমতায় স্পেন-পর্তুগাল: রোনালদোর হ্যাটট্রিক
https://parstoday.ir/bn/news/world-i59048-রোমাঞ্চকর_ম্যাচে_সমতায়_স্পেন_পর্তুগাল_রোনালদোর_হ্যাটট্রিক
পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে পর্তুগাল ও স্পেনের মধ্যকার খেলা ৩-৩ গোলে ড্র হয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ১৬, ২০১৮ ০২:৫৩ Asia/Dhaka
  • রোমাঞ্চকর ম্যাচে সমতায় স্পেন-পর্তুগাল: রোনালদোর হ্যাটট্রিক

পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে পর্তুগাল ও স্পেনের মধ্যকার খেলা ৩-৩ গোলে ড্র হয়েছে।

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত বি গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধ শেষে পর্তুগাল ২-১ গোলে এগিয়ে রয়েছে। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগালকে। অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। ২৪ মিনিটে স্পেন গোলটি সমতা নিয়ে আসে স্ট্রাইকার দিয়েগো কস্তার গোলে।

১-১ গোলের সমতায় যখন প্রথমার্ধের খেলা শেষ হতে চলছিল, ঠিক তখনই রোনালদো আবার ঝলক দেখান।  ৪৪ মিনিটে ডি-বক্সের সামনে থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন এই রিয়াল তারকা। স্পেন গোলরক্ষের হাতফসকে বলটি জালে জড়ায়।

ক্রিস্টিয়ানো রোনালদো

পিছিয়ে পড়া স্পেনকে ৫৪তম মিনিটে আবার সমতায় ফেরান কস্তা। তার এই গোলে অবশ্য বড় অবদান আছে সের্হিও বুসকেতসের। দাভিদ সিলভার ক্রসে বাইলাইন থেকে হেডে বার্সেলোনা মিডফিল্ডার খুঁজে নেন কস্তাকে। গোলের অমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার। 

ম্যাচের শুরুতেই রোনালদোকে ডি-বক্সে ফাউল করে যেন খলনায়ক হয়ে গেছিলেন নাচো। সেই ভুল ৫৮তম মিনিটে শোধ করে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। ডি-বক্সের বাইরে থেকে তার কোনাকুনি শট পোস্টের ভেতর দিকে লেগে জড়ায় জালে।

৮৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে দলকে সমতায় ফেরান রোনালদো। ডান পায়ের নিখুঁত শটে বল ক্রসবার ঘেঁষে পৌঁছায় জালে। ফেরানোর চেষ্টাই করতে পারেননি দে হেয়া। বিশ্বকাপে রোনালদোর এটাই প্রথম হ্যাটট্রিক। ফুটবলের সবচেয়ে বড় আসরে স্পেনের বিপক্ষে কোনো খেলোয়াড়েরও এটা প্রথম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের কারণে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬