জ্বালানি নিরাপত্তার জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ: জাপান
https://parstoday.ir/bn/news/world-i60332-জ্বালানি_নিরাপত্তার_জন্য_ইরান_খুবই_গুরুত্বপূর্ণ_জাপান
জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এজন্য জাপান সরকার তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন কঠোর নিষেধাজ্ঞা থেকে আগেই অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৫:৫০ Asia/Dhaka
  • তেলবাহী জাহাজ
    তেলবাহী জাহাজ

জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এজন্য জাপান সরকার তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন কঠোর নিষেধাজ্ঞা থেকে আগেই অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক রিও মিনামি একথা জানিয়েছেন। তিনি বলেন, তার দেশের জ্বালানি নিরাপত্তা ও শোধনগারগুলোর জন্য ইরানি তেলের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে।

জাপানের একটি তেল শোধনগার

এক সাক্ষাৎকারে রিও বলেন, “আমাদের  প্রধান লক্ষ্য হচ্ছে ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো। আগামী ৪ নভেম্বরের আগে জাপান কী এ সুবিধা পাবে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই তা বলা যাচ্ছে না। তিনি বলেন, “ইরান থেকে তেল না কেনার জন্য আমরা আমেরিকা থেকে একটা অনুরোধ পেয়েছি কিন্তু জাপানের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ইরানকে খুবই গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করি। ইরানি তেল বিক্রি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে মারাত্মক সংকট দেখা দেবে এবং তেলে দাম বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫