ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর সৌদি হামলার বিচার চাইল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i64184-ইয়েমেনের_বেসামরিক_জনগোষ্ঠীর_ওপর_সৌদি_হামলার_বিচার_চাইল_জাতিসংঘ
ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচারে বিমান হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন প্রধান মিশেল বাচেলেট এ বিচারের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১১:৩৬ Asia/Dhaka
  • মিশেল বাচেলেট
    মিশেল বাচেলেট

ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচারে বিমান হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন প্রধান মিশেল বাচেলেট এ বিচারের আহ্বান জানিয়েছেন।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ দেয়া আজ (সোমবার) প্রথম ভাষণে এ আহ্বান জানান তিনি। এ সময়ে গত মাসে ইয়েমেনের সা'দ প্রদেশে স্কুল বাসে সৌদি বিমান হামলার কথা তুলে ধরেন চিলির সাবেক প্রেসিডেন্ট বাচেলেট। বর্বরোচিত সৌদি হামলায় ইয়েমেনের অর্ধশতাধিক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।

সৌদি বিমান হামলায় আহত ইয়েমেনের এক স্কুল ছাত্র

পাশাপাশি ইয়েমেনের যুদ্ধে স্বচ্ছ নীতি গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি। ২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব।#   

পার্সটুডে/মূসা রেজা/১০