এখনো পরমাণু সমঝোতা সমর্থন করছে জাপান
https://parstoday.ir/bn/news/world-i64413-এখনো_পরমাণু_সমঝোতা_সমর্থন_করছে_জাপান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে এখনো সমর্থন করছে জাপান। দেশটির সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী তাকিও মোরি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৭:৪১ Asia/Dhaka
  • মোর্তেজা রাহমানি মোভাহেদ (বামে) এবং তাকিও মোরি
    মোর্তেজা রাহমানি মোভাহেদ (বামে) এবং তাকিও মোরি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে এখনো সমর্থন করছে জাপান। দেশটির সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী তাকিও মোরি একথা বলেছেন।

জাপানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোর্তেজা রাহমানি মোভাহেদের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠকের সময় এ মন্তব্য করেন মোরি। এ সময় বিশ্বের জন্য তিনি ইরানের পরমাণু সমঝোতার মর্যাদা ও গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, পরমাণু সমঝোতার প্রতি ইরানের প্রতিশ্রুতিরও প্রশংসা করেন মোরি।  

ইরান-জাপান কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৯০তম বার্ষিকীর কথা উল্লেখ করে মোরি আশা করেন, দু দেশের মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে।   

বৈঠকে ইরানি রাষ্ট্রদূত মোভাহেদ বলেন, “সম্পর্কের ক্ষেত্রে আমরা দু দেশ নতুন একটি অধ্যায় পার করছি।” তিনি আরো বলেন, ইরান ও জাপানের মধ্যে সুন্দর রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তি সই হয়েছে।  

বৈঠকে দু পক্ষই পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং পারস্য উপসাগরীয় এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখার উপায় নিয়ে আলোচনা করে।#

পার্সটুডে/এসআইবি/১৯