আফগানিস্তানে মসজিদে জুমার নামাজে বোমা বিস্ফোরণ; ২৬ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i66054-আফগানিস্তানে_মসজিদে_জুমার_নামাজে_বোমা_বিস্ফোরণ_২৬_সেনা_নিহত
আফগানিস্তানের খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। আজ (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৮ ১৫:১৮ Asia/Dhaka
  • আফগান সেনা
    আফগান সেনা

আফগানিস্তানের খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। আজ (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

মসজিদটি আফগান সেনাঘাঁটির কাছে অবস্থিত এবং সেখানে আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যরা নামাজে অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেনা সদস্যদের লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

খোস্তের গভর্নরের মুখপাত্র তালিব মাঙ্গাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। আফগানিস্তানে সাধারণত তালেবান এ ধরণের হামলা চালিয়ে থাকে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩