কাতারে মার্কিন বি-৫২ মোতায়েন: নজর রাশিয়ার দিকে
মধ্যপ্রাচ্যে ২৫ বছরের মধ্যে প্রথম বি-৫২ কৌশগত বোমারু বিমান মোতায়েন আমেরিকা। রাশিয়ার প্রতি লক্ষ্য রেখে এ সব বিমান কাতারে মোতায়েন করা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
মধ্যপ্রাচ্যে গত ২৫ বছরের মধ্যে এই প্রথম বি-৫২ কৌশগত বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। রাশিয়াকে টার্গেট করেই এসব বিমান কাতারে মোতায়েন করা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম এসব বিমান মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের জনসংযোগ বিভাগ।
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের অজুহাতে এসব বিমান মোতায়েন করা হয়। বহুমুখী কৌশলগত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান। বোয়িংয়ের তৈরি এ বিমান ১৯৫৫ সাল থেকে মার্কিন বিমান বাহিনী ব্যবহার করছে। পনের কিলোমিটার উঁচু দিয়ে ‘সাবসোনিক স্পিড’ পরমাণু বোমাসহ নানা ধরণের বোমা বহন করতে পারে বি-৫২। ২০৪০ সাল পর্যন্ত বি-৫২ বিমান মার্কিন বিমান বাহিনীর প্রধান কৌশলগত বোমারু বিমান হিসেবে থাকবে।
এখানে উল্লেখ্য সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর দায়েশ বিরোধী অভিযানে দীর্ঘপাল্লার বিমান ব্যবহার করেছে রাশিয়া। পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী টিইউ-১৬০ হোয়াইট সোয়ান এবং টিইউ-২২এমথ্রি বিমান ব্যবহার করেছে রাশিয়া।
কিন্তু দীর্ঘপাল্লার মার্কিন বি-৫২ কেবল দায়েশ বিরোধী লড়াইয়কে সামনে রেখে মোতায়েন করা হয়েছে- এমন কথা মানছেন না অনেক সমর বিশ্লেষক। রুশ একাডেমি অব সায়ন্সের ইন্সটিটিউট অরিয়েনটাল স্টাডিজের সদস্য ভ্লাদিমির স্টোনিকোভও একই কথা মনে করেন। তিনি বলেছেন, রাশিয়ার প্রতি নজর রেখে এসব বিমান মোতায়েন করেছে আমেরিকা। কাতার থেকে এসব বোমারু বিমান অনায়াসেই রুশ সীমান্তে হানা দিতে পারবে বলে জানান তিনি।#
মূসা রেজা/১৩