ভেনিজুয়েলা পরিস্থিতি নিয়ে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/world-i67686-ভেনিজুয়েলা_পরিস্থিতি_নিয়ে_ইরান_ও_রাশিয়ার_পররাষ্ট্রমন্ত্রীদের_ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনিজুয়েলার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোনালাপে তারা ভেনিজুয়েলার রাজনৈতিক সংঘাতে জড়িত দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ০৩:৪৩ Asia/Dhaka
  • সোমবার রাতে টেলিফোনে কথা বলেন ল্যাভরভ (বামে) ও জারিফ
    সোমবার রাতে টেলিফোনে কথা বলেন ল্যাভরভ (বামে) ও জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনিজুয়েলার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোনালাপে তারা ভেনিজুয়েলার রাজনৈতিক সংঘাতে জড়িত দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

জারিফ ও ল্যাভরভ ভেনিজুয়েলার সরকার ও বিরোধীদলের মধ্যে সমঝোতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করতে তাদের প্রস্তুতির কথাও ঘোষণা করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভেনিজুয়েলার অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিরসনের জন্য অবিলম্বে দেশটির রাজনৈতিক সংকটের অবসান হওয়া জরুরি।

টেলিফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যমান সহযোগিতা নিয়ে আলোচনা হয় এবং এ সহযোগিতা আরো শক্তিশালী করার উপায় নিয়ে কথা হয়।

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডো- প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ এর আগে তার তুর্কি সমকক্ষ মেভুলত চাভুসওগ্লুর সঙ্গে ভেনিজুয়েলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ল্যাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় গত কয়েক মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রচণ্ড মার্কিন বিরোধী নীতি গ্রহণ করার কারণে আমেরিকা ভেনিজুয়েলার বিরোধীদলকে সমর্থন দিচ্ছে।তবে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কসহ আরো বহু দেশ আলোচনার মাধ্যমে ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯