রুশ সীমান্তের কাছে এক সপ্তাহে হানা দিয়েছে ১৭ বিদেশি গোয়েন্দা বিমান
https://parstoday.ir/bn/news/world-i68776-রুশ_সীমান্তের_কাছে_এক_সপ্তাহে_হানা_দিয়েছে_১৭_বিদেশি_গোয়েন্দা_বিমান
রাশিয়ার সীমান্তের কাছাকাছি অঞ্চলে ১৭টি বিদেশে গোয়েন্দা বিমান শনাক্ত করা হয়েছে। রুশ সশস্ত্র বাহিনীর সংবাদপত্র কারাসনয়া জাভেজদা এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১১, ২০১৯ ২০:৩৭ Asia/Dhaka
  • রুশ সীমান্তের কাছে এক সপ্তাহে হানা দিয়েছে ১৭ বিদেশি গোয়েন্দা বিমান

রাশিয়ার সীমান্তের কাছাকাছি অঞ্চলে ১৭টি বিদেশে গোয়েন্দা বিমান শনাক্ত করা হয়েছে। রুশ সশস্ত্র বাহিনীর সংবাদপত্র কারাসনয়া জাভেজদা এ খবর দিয়েছে।

বিদেশি গোয়েন্দা বিমানকে তাড়াতে এবং আকাশ সীমায় অনুপ্রবেশ রোধ করতে তিন দফা রুশ যুদ্ধবিমানকে পাঠানো হয়েছে। অবশ্য, কোনো বিদেশি গোয়েন্দা বিমানই রুশ আকাশে অনুপ্রবেশ করে নি বলে খবরে উল্লেখ করা হয়।

এদিকে, এই প্রথম এ রকম ঘটনা ঘটে নি। রুশ সীমান্তের কাছে এর আগেও বিদেশি গোয়েন্দা বিমানকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং এ সব বিমান নজরদারি চালানোর চেষ্টা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন