অস্ট্রেলিয়ার মেলবোর্নে নাইটক্লাবে হামলা: নিহত ১, আহত ৩
https://parstoday.ir/bn/news/world-i69554-অস্ট্রেলিয়ার_মেলবোর্নে_নাইটক্লাবে_হামলা_নিহত_১_আহত_৩
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নাইটক্লাবের বাইরে গুলিতে একজন নিরাপত্তারক্ষী নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ০৬:১৫ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার মেলবোর্নে নাইটক্লাবে হামলা: নিহত ১, আহত ৩

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নাইটক্লাবের বাইরে গুলিতে একজন নিরাপত্তারক্ষী নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর।

 আজ (রোববার) ভোর রাতে নাইটক্লাবে প্রবেশের জন্য তারা গেইটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি চলন্ত গাড়ি থেকে তাদের ওপর হামলা চালানো হয়।

বিভিন্ন সূত্র বলছে, ভোর তিনটা ২০ মিনিট নাগাদ লিটল চাপেল স্ট্রিট ও মলভার্ন রোডের কাছে ‘লাভ মেশিন’ নাইটক্লাবে বন্দুকধারীরা হামলা চালায়৷ তবে পুলিশ মনে করছে,এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হামলা নয়,এটি একটি মোটরসাইকেল গ্যাঙয়ের কাজ।

‌১৯৯৬ সালে পোর্ট আর্থারে বন্দুকধারীদের হামলায় ৩৫ জন মানুষের মৃত্যু হয়৷এরপর গত বছর দেশটিতে গুলির ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছিলেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩