তেলের উৎপাদন বাড়াবে না রাশিয়া: ভ্লাদিমির পুতিন
-
তেল উৎপাদনের নির্দিষ্ট সীমা মেনে চলবে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের তেল উৎপাদন এখনই বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।তিনি বলেছেন, তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা- ওপেকের সঙ্গে মস্কোর যে চুক্তি হয়েছে তা মেনে তেলের উৎপাদন নির্দিষ্ট সীমা পর্যন্ত আটকে রাখবে রাশিয়া।
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের জের ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরইমধ্যে বাজারে অতিরিক্তি তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের অন্যতম বড় প্রস্তুতকারক রাশিয়া কি সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য অনেকে অপেক্ষা করছিলেন।
চীনের রাজধানী বেইজিং-এ একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, “শুধু চীন নয় বিশ্বের সব দেশের জ্বালানীর চাহিদা মেটাতে রাজি রাশিয়া। আমরা বর্তমানে ১৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করছি এবং এর পরিমাণ আরো বাড়াতে পারি। কিন্তু আমরা ওপেকের বেধে দেয়া সীমা মেনে চলতে চাই। আগামী জুলাই মাসে ওপেকের এই সময়সীমা শেষ হবে।"#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৮