আলোচনায় ফেরো না হয় চরম পরিণতি ভোগ কর: তালেবানকে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i7144-আলোচনায়_ফেরো_না_হয়_চরম_পরিণতি_ভোগ_কর_তালেবানকে_পাকিস্তান
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া পুনরায় চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আফগান তালেবানকে তাদের কথিত ‘বসন্তকালীন অভিযান’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, না হলে তালেবানকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি পত্রিকা আজ(সোমবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ০৭:৩৭ Asia/Dhaka
  • আলোচনায় ফেরো না হয় চরম পরিণতি ভোগ কর: তালেবানকে পাকিস্তান

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া পুনরায় চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আফগান তালেবানকে তাদের কথিত ‘বসন্তকালীন অভিযান’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, না হলে তালেবানকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি পত্রিকা আজ(সোমবার) এ খবর দিয়েছে।

গত সপ্তাহে কথিত ‘বসন্তকালীন অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে আফগান তালেবান। পরলোকগত তালেবান আধ্যাত্মিক নেতা মোল্লা ওমরের নামে চলতি এর নাম দেয়া হয়েছে, ‘অপারেশন ওমরি।’ আফগান সংহতি প্রচেষ্টার ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, চতুর্পক্ষীয় সমন্বয় গোষ্ঠী বা কিউসিজি’র শান্তি প্রক্রিয়া এ অভিযানের কারণে বানচাল হয়ে যেতে পারে বলে আশংকা করছে। গত ডিসেম্বরে পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং আমেরিকাকে নিয়ে গঠিত চতুর্পক্ষীয় সমন্বয় গোষ্ঠী বা কিউসিজি আফগান সরকার এবং তালেবানের মধ্যে সরাসরি আলোচনার চেষ্টা করছে।

পাক কর্মকর্তা বলেন, তালেবানকে সহিংসতা বাদ দিয়ে আলোচনায় বসার কথা পাকিস্তান সব সময়ই বলছে। বসন্তকালীন অভিযানের ঘোষণা দেয়ায় স্বাভাবিক ভাবেই ইসলামাবাদ হতাশ হয়েছে বলেও জানান তিনি।

এ প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীদের সহায়তা তালেবান নেতৃত্বকে পরিষ্কার বার্তা দিয়েছে পাকিস্তান। এতে বলা হয়েছে, আলোচনায় ফিরে আসতে অস্বীকার করলে তার চড়া দাম দিতে হবে।#

মূসা রেজা/১৮