আফগানিস্তানে তালেবানের গাড়ি বোমা হামলা: ১২ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i71786-আফগানিস্তানে_তালেবানের_গাড়ি_বোমা_হামলা_১২_জন_নিহত
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশে তালেবান সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১২:৫৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে তালেবানের গাড়ি বোমা হামলা: ১২ জন নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশে তালেবান সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আজ (রোববার) এক হামলাকারী ব্যক্তি প্রাদেশিক রাজধানী গজনীতে অবস্থিত ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি কমপাউন্ড বা এনডিএস'র কাছে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি নিহত হন। এছাড়া তারা জানিয়েছেন,  বিস্ফোরণে এনডিএসের আট কর্মকর্তা এবং চার বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো ৫০ ব্যক্তি আহত হয়েছেন।

হামলার কিছুক্ষণ পরেই আফগান তালেবান গোষ্ঠী এক বিবৃতিতে এর দায়িত্ব স্বীকার করে বলেছে, এনডিএস'র নিরাপত্তা কর্মীদের টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। 

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তারা তখন দাবি করেছিল, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে নি। আফগানরা সেদেশে মার্কিন সেনা উপস্থিতিকেই অশান্তির মূল কারণ বলে মনে করেন#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।