পদত্যাগ করলেন ট্রাম্পকে অকর্মা বলা ব্রিটিশ রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i71854-পদত্যাগ_করলেন_ট্রাম্পকে_অকর্মা_বলা_ব্রিটিশ_রাষ্ট্রদূত
অবশেষে আমেরিকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরক পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকর্মা ও অদক্ষ বলার খেসারত শেষ পর্যন্ত তাকে দিতেই হলো। পদত্যাগী রাষ্ট্রদূত বলেছেন তিনি নিজের মত করে দায়িত্ব পালন করতে পারছেন না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১০, ২০১৯ ১৪:০৮ Asia/Dhaka
  • ট্রাম্প ও ডেরক
    ট্রাম্প ও ডেরক

অবশেষে আমেরিকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরক পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকর্মা ও অদক্ষ বলার খেসারত শেষ পর্যন্ত তাকে দিতেই হলো। পদত্যাগী রাষ্ট্রদূত বলেছেন তিনি নিজের মত করে দায়িত্ব পালন করতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে পাঠানো ইমেইল ফাঁস এবং তা নিয়ে শুরু হওয়া বিতর্কের মুখে আজ (বুধবার) তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগপত্রে ডেরক বলেন, 'ওয়াশিংটনের দূতাবাস থেকে সরকারি নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার পর আমার পদ ঘিরে এবং রাষ্ট্রদূত হিসেবে আমার বাকি মেয়াদ নিয়ে নানা জল্পনা চলছে। আমি এ জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চাই। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি যেভাবে আমার দায়িত্ব পালন করতে চাই সেটা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে।'

সম্প্রতি লন্ডনে পররাষ্ট্র দপ্তরে পাঠানো ইমেইলে ডেরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রাশাসনকে ‘অকর্মা’ ‘অযোগ্য’ এবং ‘তালগোল পাকানো’ বলে উল্লেখ করেছিলেন।

গত রোববার ডেইলি মেইল পত্রিকায় ডেরকের ওই ইমেইলগুলো প্রকাশ পাওয়ার পরে থেকেই আমেরিকা ও ব্রিটেনের মধ্যে এক ধরণের উত্তেজনা শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প এরপর বলেছেন, তিনি ব্রিটিশ রাষ্ট্রদূত ডেরকের সঙ্গে কাজ করবেন না। অনেকেই বলছেন, ডেরক সত্যিই ট্রাম্পকে চিনতে পেরেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।