এস-৪০০ নিয়ে অষ্টম ও নবম বিমান তুরস্কে
-
এস-৪০০ বহনকারী রুশ কার্গো বিমান
রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ নিয়ে আরও দু'টি কার্গো বিমান আজ (সোমবার) তুরস্কে অবতরণ করেছে। এর আগে সাতটি বিমানে করে এই ব্যবস্থার নানা অংশ নিয়ে আসা হয়েছে।
গত শুক্রবার থেকে রাশিয়ায় নির্মিত এস-৪০০ এর চালান তুরস্কে পৌঁছাতে শুরু করেছে।
তুরস্কের বিভিন্ন সূত্র জানিয়েছে, রাশিয়ার অষ্টম ও নবম সামরিক কার্গো বিমান এস-৪০০ ব্যবস্থা নিয়ে আজ তুরস্কের রাজধানী আংকারার অদূরে আকিনজি ঘাঁটিতে অবতরণ করেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান গ্রহণের কাজ আগামী বছরের এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে আঙ্কারা জানিয়েছে।
রাশিয়া থেকে এস-৪০০ এর চালান গ্রহণের কারণে মার্কিন সরকার ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে। কিন্তু তুরস্ক মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করছে।
আমেরিকা এরইমধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে। এছাড়া, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।