শেষ পর্যন্ত ভেঙেই গেল রুশ-মার্কিন চুক্তি
https://parstoday.ir/bn/news/world-i72473-শেষ_পর্যন্ত_ভেঙেই_গেল_রুশ_মার্কিন_চুক্তি
শেষ পর্যন্ত আমেরিকা ও রাশিয়ার মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিল হয়ে গেল। আমেরিকা আজ (শুক্রবার) নিজেকে প্রত্যাহার করে নেয়ার মধ্যদিয়ে এ চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু হয়। আমেরিকার সরে যাওয়ার পর রাশিয়াও চুক্তি বাাতিলের ঘোষণা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • ১৯৮৭ সালে আইএনএফ চুক্তি সই করেন রুশ নেতা মিখাইল গরবাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান
    ১৯৮৭ সালে আইএনএফ চুক্তি সই করেন রুশ নেতা মিখাইল গরবাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান

শেষ পর্যন্ত আমেরিকা ও রাশিয়ার মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিল হয়ে গেল। আমেরিকা আজ (শুক্রবার) নিজেকে প্রত্যাহার করে নেয়ার মধ্যদিয়ে এ চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু হয়। আমেরিকার সরে যাওয়ার পর রাশিয়াও চুক্তি বাাতিলের ঘোষণা দিয়েছে।

চুক্তি থেকে আমেরিকার সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, এ চুক্তি বানচাল করার জন্য এককভাবে রাশিয়া দায়ী। চুক্তি থেকে সরে আসার বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সমর্থন রয়েছে বলেও তিনি জানান।

মাইক পম্পেও

এদিকে রাশিয়া বলেছে, “আজ ২ আগস্ট মার্কিন সরকারের পদক্ষেপের কারণে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে সই হওয়া মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল হয়ে গেছে।” রুশ পররাষ্ট্র মন্ত্র্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকা গত ফেব্রুয়ারি মাসে ছয় মাসের সময়সীমা বেধে দিয়েছিল। সে অনুসারে আজই ছিল চুক্তির শেষ দিন।#

পার্সটুডে/এসআইবি/২