আমেরিকায় গুলিতে প্রাণহানির ঘটনায় ইরানের সমবেদনা
-
মুসাভি
ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলির দু’টি বড় ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেছে।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি টেক্সাস এবং ওহাইও অঙ্গরাজ্যে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দু’টি হামলায় বন্দুকধারীর গুলিতে ৩০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে টেক্সাসে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হন। এর ১৩ ঘণ্টা পর ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলিতে বন্দুকধারীসহ ১০ জন প্রাণ হারিয়েছে। দুই ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৫০ জন।
বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র একের পর এক এ ধরনের হামলার সম্মুখীন হচ্ছে। সাধারণ নাগরিকেরা জীবনের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত সংকট অনুভব করেছেন। গড়ে প্রতিদিনই বেশ কয়েক জন মার্কিন নাগরিক গুলিতে প্রাণ হারান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫