চীন চায় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হোক: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i72625-চীন_চায়_জো_বাইডেন_আমেরিকার_প্রেসিডেন্ট_হোক_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে চীন খুশি হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ০৬:১৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প- জো বাইডেন
    ডোনাল্ড ট্রাম্প- জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে চীন খুশি হবে।

তিনি এক টুইটার বার্তায় আরো লিখেছেন, জো বাইডেনের বক্তব্য বিরক্তির উদ্রেক করে এবং তা শুনলে মানুষের ঘুম আসে। ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন সরকার দুর্বল হয়ে পড়বে।

টেক্সাসে গত শনিবারের বর্ণবাদী সন্ত্রাসী হামলায় আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করছে ডেমোক্র্যাট দল। তিনি সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন, যতদিন বর্তমান প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ক্ষমতায় থাকবেন ততদিন আমেরিকা ঘৃণা ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে না।

উগ্র বর্ণবাদী চেতনায় উদ্বুদ্ধ ২১ বছর বয়সি এক শ্বেতাঙ্গ যুবক গত শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে নির্বিচারে গুলি চালিয়ে নারী ও শিশুসহ ২২ ব্যক্তিকে হত্যা করে।

ওই ঘটনা আমেরিকাসহ গোটা বিশ্বকে নাড়া দেয় এবং এই বক্তব্য উঠে আসে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আমেরিকায় শ্বেতাঙ্গ বর্ণবাদকে উসকানি দিচ্ছেন। এসব সমালোচনার মধ্যেই ট্রাম্প সম্পর্কে বাইডেন ওই মন্তব্য করার পর তাকে আক্রমণ করে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।