কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক আদালতে নেবে পাকিস্তান
-
বক্তব্য রাাখছেন শাহ মেহমদু কোরেশি
কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক আদালতে নেয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর পাকিস্তান এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান এবং দেশটি ভারতের সঙ্গে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের জানান, কাশ্মীর ইস্যুটি পাকিস্তান আন্তর্জাতিক বিচার আদালতে নেয়ার পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক বিচার আদালতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবচেয়ে মানবাধিকারের বিষয়টি বেশি গুরুত্ব দেবে। পাকিস্তানসহ বহু আন্তর্জাতিক সংস্থা বলছে, ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর সেখানে ভারতের সেনারা সাধারণ জনগণের মানবাধিকার ভীষণভাবে লংঘন করেছে।
তবে, কাশ্মীর ইস্যুতে যদি দুই দেশ একমত না হয় আন্তর্জাতিক বিচার আদালত এ ইস্যুতে যে রায় দিক না কেন তা ভারত মানতে বাধ্য থাকবে না।#
পার্সটুডে/এসআইবি/২১