মিয়ানমারে নৌকা ডুবে ২১ রোহিঙ্গার মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i7324-মিয়ানমারে_নৌকা_ডুবে_২১_রোহিঙ্গার_মৃত্যু
মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে মর্মান্তিক ভাবে নিহত ২১ জনই দেশটির নির্যাতিত রোহিঙ্গা মুসলমান বলে জানা গেছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ থেকে নির্যাতনের হাত রক্ষা পাওয়ার জন্য সাগর পথে পালানোর চেষ্টা করলে তারা পানিতে ডুবে মারা যান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০১৬ ১৪:৫৪ Asia/Dhaka
  • মিয়ানমারে নৌকা ডুবে ২১ রোহিঙ্গার মৃত্যু

মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে মর্মান্তিক ভাবে নিহত ২১ জনই দেশটির নির্যাতিত রোহিঙ্গা মুসলমান বলে জানা গেছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ থেকে নির্যাতনের হাত রক্ষা পাওয়ার জন্য সাগর পথে পালানোর চেষ্টা করলে তারা পানিতে ডুবে মারা যান।

মঙ্গলবার খারাপ আবহাওয়া উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি সাগর পাড়ি দেয়ার চেষ্টা করলে ৯ শিশুসহ ২১ জন পানিতে ডুবে মারা যায়।

নৌকার যাত্রীদের অধিকাংশই পাউকাও শহরের সিন তেত মাও শিবির অধিবাসী। এ শিবিরে প্রায় ১৫০০ রোহিঙ্গা মুসলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থলপথে শিবিরে রোহিঙ্গা মুসলামানদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা সাগর পথে বেছে নিতে বাধ্য হয়েছিল।

রোহিঙ্গা মানবাধিকার কর্মী কিয়া হিলা জানান, স্থলপথে ওষুধ বা পণ্য কেনার জন্যও তারা যাতায়াত করতে পারেন না। তাদেরকে চলাচলের জন্য বিপদজনক সাগর পথই বেছে নিতে হয় বলে অন্য আরেক রোহিঙ্গা মুসলমান জানান।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা দেশটির উগ্রবাদী বৌদ্ধদের অব্যাহত হামলার শিকারে হচ্ছে। উগ্রবাদী বৌদ্ধদের নজিরবিহীন বর্বরতার কারণে দেশটির প্রায় এক লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ত্যাগে বাধ্য হয়েছে।#

মূসা রেজা/২০