কাশ্মীরের মর্যাদার প্রতি ওআইসির সমর্থন; গণভোটের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i73319-কাশ্মীরের_মর্যাদার_প্রতি_ওআইসির_সমর্থন_গণভোটের_আহ্বান
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানানো হয়েছে। এই মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদি সরকার তা বাতিল করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১২:৩৫ Asia/Dhaka
  • ওআইসি\'র শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র্রপ্রধান (ফাইল ফটো)
    ওআইসি\'র শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র্রপ্রধান (ফাইল ফটো)

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানানো হয়েছে। এই মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদি সরকার তা বাতিল করেছে।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতি তাকে অস্বীকার করল। বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ওআইসি কাশ্মীরের জনগণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

কাশ্মীরে চলছে কারফিউ

একইসঙ্গে কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ওআইসির বিবৃতিতে। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া দরকার বলেও আইসি মন্তব্য করেছে।#

পার্সটুডে/এসআইবি/২