‘পানামা পেপার্স নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করবে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i7423-পানামা_পেপার্স_নিয়ে_৪৮_ঘণ্টার_মধ্যে_তদন্ত_কমিটি_গঠন_করবে_পাকিস্তান’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার বলেছেন, পানামা পেপারসে উল্লেখিত অর্থ কেলেঙ্কারির বিষয়ে তদন্তের জন্য কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গঠন করা হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ১৭:৪৭ Asia/Dhaka
  • ‘পানামা পেপার্স নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করবে পাকিস্তান’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার বলেছেন, পানামা পেপারসে উল্লেখিত অর্থ কেলেঙ্কারির বিষয়ে তদন্তের জন্য কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গঠন করা হবে।

জাতিসংঘে নিয়োজিত পাক রাষ্ট্রদূত মালিহা লোদীর নিউ ইয়র্ক বাসভবনে আজ(বৃহস্পতিবার) ভাষণ দেয়ার সময়ে এ কথা বলেন তিনি। তদন্ত কমিটি গঠনে পাক সরকারের দেরির জন্য তিনি দেশটির বিরোধী দলকে দায়ী করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জ্বালাময়ী বিবৃতির কারণে এ তদন্ত কমিটি গঠনে বিলম্ব হয়েছে।

তিনি বলেন, বিতর্কিত পানামা পেপার্স প্রকাশ হওয়ার পর এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তের নিদের্শ প্রথম দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু পাকিস্তানের বিভিন্ন দল এ নিয়ে নানা দাবি জানাতে শুরু করলে শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করতে দেরি হয়ে যায়।

এ ছাড়া, তিনি ভারতীয় কথিত গুপ্তচর কুলভূষণ যাদবকে গ্রেফতার করা নিয়েও কথা বলেন। তিনি একে গুরুত্বপূর্ণ বিষয়ে হিসেবে দাবি করে বলেন, এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ ঘটনা জানানো হয়েছে।#

মূসা রেজা/২১