চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্ত হলো নৌবাহিনীতে
https://parstoday.ir/bn/news/world-i76032-চীনের_নিজস্ব_প্রযুক্তিতে_তৈরি_বিমানবাহী_যুদ্ধজাহাজ_যুক্ত_হলো_নৌবাহিনীতে
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ দেশটির নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। এই সংযুক্তির ফলে চীনা নৌবাহিনীর বহরে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুটিতে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৯ ১৪:২৬ Asia/Dhaka
  • চীনের নতুন বিমানবাহী যুদ্ধজাহাজ শ্যানডং
    চীনের নতুন বিমানবাহী যুদ্ধজাহাজ শ্যানডং

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ দেশটির নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। এই সংযুক্তির ফলে চীনা নৌবাহিনীর বহরে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুটিতে।

নতুন এ জাহাজটি মোতায়েন করা হয়েছে দক্ষিণ চীন সাগরের উপকূলে। ওই এলাকাটি নিয়ে গত কয়েক বছর ধরে চরম বিতর্ক চলছে। আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ বলছে, উপকূলভাগে কৃত্রিম দ্বীপ বানিয়ে দক্ষিণ চীন সাগরকে নিজের দখলে নিচ্ছে বেইজিং। তবে চীন সরকার এ অভিযোগ সবসময় নাকচ করে আসছে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে শ্যানডং নামে এ জাহাজটিকে চীনের নৌবহরে যুক্ত করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন। তিনি জাহাজটিতে উঠে ঘুরে দেখেন এবং জাহাজের সেনাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে যোগ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

এ সময় তিনি নৌবাহিনীকে আধুনিকায়ন এবং নৌ শক্তিকে বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা নিশ্চিত করেন।

গত মাসে জাহাজটি তাইওয়ান প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর মহড়ায় অংশ নিয়েছিল। তার আগে গত মে মাসে বিমানবাহী যুদ্ধজাহাজটি পরীক্ষামূলক সমুদ্রযাত্রা সম্পন্ন করে।#

পার্সটুডে/এসআইবি/১৮