‘পাক-আফগান উত্তেজনা নিরসন করতে না পারাই আমেরিকার বড় ব্যর্থতা’
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা নিরসন করতে না পারাই হলো আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা। কাবুলে নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদেহ এ কথা বলেছেন। মার্কিন সরকারের প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
পাক-আফগান উত্তেজনাকে সব সংকটের জননী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশ দু’টির পরস্পরের প্রয়োজন রয়েছে এবং এ জন্য একে অন্যকে সহযোগিতা করা প্রয়োজন।
পাক-আফগান উত্তেজনা নিরসনে ব্যর্থতার কারণও তুলে ধরেন এবং এ জন্য তিনি পাকিস্তানকেই দায়ী করেন। পাকিস্তানে তালেবানের নিরাপদ আশ্রয় দেয়া বিষয়কে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
অবশ্য তালেবানকে সহযোগিতা দেয়ার কথা অব্যাহত ভাবেই অস্বীকার করছে পাকিস্তান। পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগান তালেবানকে সংগঠিত হওয়ার এবং ষড়যন্ত্র করার কোনো সুযোগ দেয়া হয় না বলে একাধিকবার স্পষ্ট ভাষায় দাবি করেছে ইসলামাবাদ।#
মূসা রেজা/২৫