ইসলামাবাদে পৌঁছেছে আফগান তালেবানের একটি প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i7780-ইসলামাবাদে_পৌঁছেছে_আফগান_তালেবানের_একটি_প্রতিনিধি_দল
আফগান তালেবানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। আফগান সরকারের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দলটি পাকিস্তানে গেছে বলে বিশেষ সূত্রের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৬ ০৪:০০ Asia/Dhaka
  • ইসলামাবাদে পৌঁছেছে আফগান তালেবানের একটি প্রতিনিধি দল

আফগান তালেবানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। আফগান সরকারের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দলটি পাকিস্তানে গেছে বলে বিশেষ সূত্রের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।

আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে কাতারের তালেবান রাজনৈতিক দফতরের এ তিন সদস্য বৈঠক করবে কিনা তা এ খবরে নিশ্চিত করা হয় নি। অবশ্য প্রতিনিধি দলের সদস্য ও তাদের পরিচয় এ খবরে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, এ দলে রয়েছেন ইসলামাবাদে তালেবানের সাবেক কূটনীতিবিদ মৌলবি শাহাবুদ্দিন দেলওয়ার এবং সংযুক্ত আরব আমিরাতে তালেবানের সাবেক রাষ্ট্রদূত জান মোহাম্মদ মাদানি।

এদিকে আফগান তালেবান এ সফর সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলে নি।

গত বছর জুলাইয়ে ইসলামাবাদে তালেবান এবং আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু গত বছর জুলাইয়ের শেষ দিকে তালেবানের সাবেক নেতা মোল্লা ওমরের মৃত্যু সংবাদ নিশ্চিত করার পর মুরি শান্তি প্রক্রিয়া নামে পরিচিত এ আলোচনা ভেস্তে যায়।#

মূসা রেজা/২৬