যৌথ কমিশনের মাধ্যমেই পরমাণু সমঝোতার পক্ষগুলোকে সমস্যার সমাধান করতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i81218-যৌথ_কমিশনের_মাধ্যমেই_পরমাণু_সমঝোতার_পক্ষগুলোকে_সমস্যার_সমাধান_করতে_হবে_রাশিয়া
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ বলেছেন, তার দেশের নীতিগত অবস্থান হচ্ছে ২০১৫ সালে সই হওয়া ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া এবং ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০২০ ১৫:৩৮ Asia/Dhaka
  • মিখাইল উলাইয়ানভ
    মিখাইল উলাইয়ানভ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ বলেছেন, তার দেশের নীতিগত অবস্থান হচ্ছে ২০১৫ সালে সই হওয়া ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া এবং ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা।

গতকাল (শনিবার) ব্যক্তিগত টুইটার পেইজে দেয়া এক পোস্টে উলাইয়ানভ এসব কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতার অন্যতম পক্ষ হিসেবে রাশিয়ার অবস্থান হচ্ছে এ সমঝোতা বাস্তবায়নের কাঠামোর মধ্য থেকে সমস্ত সঙ্কটের সমাধান করতে হবে।

পরমাণু সমঝোতার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাশিয়াযর প্রতিনিধি বলেন, তাদের উচিত হবে এই দিক নির্দেশনা মতো পথ চলা এবং এগুলোর বাইরে না যাওয়া।

সম্প্রতি আইএইএ ইরানবিরোধী বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে। গত ১৯ জুন পাস করা ওই প্রস্তাবে ইরানের দুটি পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষককে প্রবেশের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে ইরান বলছে- ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার দেয়া বানোয়াট রিপোর্টে প্রভাবিত হয়ে আইএইএ ওই প্রস্তাব পাস করেছে।#

পার্সটুডে/এসআইবি/৫