‘আমেরিকার শর্ত মেনে এফ-১৬ যুদ্ধবিমান কিনবে না পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i8737-আমেরিকার_শর্ত_মেনে_এফ_১৬_যুদ্ধবিমান_কিনবে_না_পাকিস্তান’
পাকিস্তান, আমেরিকার শর্ত মেনে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে, ইসলামাবাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এফ-১৬ যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে কিন্তু মার্কিন শর্ত মেনে তা কেনা যাবে না। পাক পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৮, ২০১৬ ০৮:২৭ Asia/Dhaka
  • ‘আমেরিকার শর্ত মেনে এফ-১৬ যুদ্ধবিমান কিনবে না পাকিস্তান’

পাকিস্তান, আমেরিকার শর্ত মেনে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে, ইসলামাবাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এফ-১৬ যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে কিন্তু মার্কিন শর্ত মেনে তা কেনা যাবে না। পাক পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদের সাংবাদিক, বুদ্ধিজীবী এবং কর্পোরেট নেতাদের সঙ্গে প্রাত:রাশ বৈঠকে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের কাছে এফ-১৬ বিমান বিক্রির জন্য আমেরিকা কোনো শর্তারোপ করতে পারে না। এ বিমান কেবলমাত্র সন্ত্রাসবাদ বিরোধী অভিযানেই ব্যবহার করার পরিকল্পনা পাকিস্তান করেছে বলেও নিশ্চিত করেন তিনি।

এফ-১৬ ক্রয়ের জন্য মার্কিন কংগ্রেস তহবিল না যোগানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে পেন্টাগন বলছে, এখন এ বিমান কিনতে পুরো অর্থই পাকিস্তানকে দিতে হবে। ভর্তুকি দিতে মার্কিন কংগ্রেসকে সম্মত করানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান পাক পররাষ্ট্র সচিব।#

মূসা রেজা/৮