জানালা বন্ধ হওয়ার আগে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটান
https://parstoday.ir/bn/news/world-i87494-জানালা_বন্ধ_হওয়ার_আগে_পরমাণু_সমঝোতা_ইস্যুতে_প্রকৃত_উন্নতি_ঘটান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ ইরানের পরমাণু  সমঝোতা বাস্তবায়ন ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা  রক্ষা করতে হলে সব পক্ষকে আগামী কয়েক সপ্তাহ সময়ের সাথে পাল্লা দিয়ে  দৌড়াতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৫:৫৫ Asia/Dhaka
  • মিখাইল উলাইয়ানভ
    মিখাইল উলাইয়ানভ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ ইরানের পরমাণু  সমঝোতা বাস্তবায়ন ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা  রক্ষা করতে হলে সব পক্ষকে আগামী কয়েক সপ্তাহ সময়ের সাথে পাল্লা দিয়ে  দৌড়াতে হবে।

মিখাইল উলাইয়ানভ আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছেন। এর একদিন আগে আইএইএ-তে ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি আন্তর্জাতিক এ সংস্থাকে জানিয়েছেন যে, তার দেশ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে আইএইএ'র বাড়তি প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা করা বন্ধ করে দেবে। তিনি বলেছেন, পরমাণু  সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা স্থগিত করার ব্যাপারে ইরানের জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে তার আলোকে ইরানের সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইরান সরকার এই সিদ্ধান্ত কার্যকর করলে আইএইএ'র পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনায় আকস্মিক শহর করতে পারবেন না।

কাজেম গরিবাবাদি

ইরানি কূটনীতিকের এই বক্তব্য উল্লেখ করে রুশ প্রতিনিধি বলেন, ইরানি কূটনীতিকের এ বক্তব্যের অর্থ হচ্ছে আইএইএ'র বাড়তি প্রটোকলের বিষয়টি আর মাত্র দুই দিন কার্যকর থাকছে। ইরানের সংসদ পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করার জন্য ইরান সরকারকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

এ সম্পর্কে উলাইয়ানভ বলেন, “সবসময় না, তবে কখনো কখনো আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলি। প্রতিদিন আমরা গণনা করি, আমাদের সামনে এখন এমন সময়।”#

পার্সটুডে/এসআইবি/১৬