আইএইএ-তে ইরান-বিরোধী প্রস্তাব পাস না করতে রাশিয়ার সতর্কতা
https://parstoday.ir/bn/news/world-i88196-আইএইএ_তে_ইরান_বিরোধী_প্রস্তাব_পাস_না_করতে_রাশিয়ার_সতর্কতা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ পরমাণু ইস্যুতে তেহরানের বিরদ্ধে যেকোনো ধরনের প্রস্তাব পাস করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka
  • আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক (ফাইল ফটো)
    আইএইএ\'র বোর্ড অব গভর্নরসের বৈঠক (ফাইল ফটো)

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ পরমাণু ইস্যুতে তেহরানের বিরদ্ধে যেকোনো ধরনের প্রস্তাব পাস করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ (বুধবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া ধারাবাহিক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। উলাইয়ানভ বলেন, আইএইএ’র বোর্ড অব গভর্নরসের আসন্ন বৈঠকে ইরান-বিরোধী প্রস্তাব ভোটাভুটিতে দেয়ার কথা রয়েছে যা হবে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ।

মিখাইল উলাইয়ানভ 

তিনি সুস্পষ্ট করে বলেছেন, এই ধরনের প্রস্তাব পাস করার চেষ্টা হলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এক্ষেত্রে আইএইএ’র বোর্ড অব গভর্নরস বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। তারা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে এবং অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরীক্ষা চালানো বন্ধ করতে পারেন। এসব বিষয়ে কী করতে চান তা গভর্নরসদেরকে বেছে নিতে হবে।

উলাইয়ানভ বলেন, “যখন আমি বলি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরীক্ষা তখন আমি এমন একটি বোকামিপূর্ণ প্রস্তাব গ্রহণ করা প্রসঙ্গে কথা বলি যা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে।  

পার্সটুডে/এসআইবি/৩