ইরান-চীন চুক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে দুর্বল করবে: পাকিস্তানি বিশেষজ্ঞ
-
ইরান-চীন চুক্তি সইয়ের অনুষ্ঠান (সাম্প্রতিক ছবি)
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে সম্প্রতি যে ২৫ বছরের কৌশলগত চুক্তি হয়েছে তাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে পাকিস্তানের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মাদ আসিফ নূর বলেছেন, এই চুক্তির ফলে ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা দুর্বল হবে।
পাকিস্তানের ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ডিপ্লোম্যাটিক স্টাডিজের পরিচালক আসিফ নূর ফারুকি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আজ (শনিবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, এই চুক্তির ফলে দু দেশের মধ্যে তেল ও খনিজ এবং শিল্প সহযোগিতাসহ অর্থনৈতিক ক্ষেত্রে নানামুখী সহযোগিতা শুরু হবে।
পাকিস্তানের এ পর্যবেক্ষক বলেন, এই চুক্তির আওতায় ইরান ও চীন পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় করতে পারবে। ইরান ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বছরে দু দেশ এই চুক্তি করে।
আসিফ নূর বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চুক্তিটি ইরানের জন্য প্রাণশক্তি হিসেবে কাজ করবে এবং তেহরান বিশ্বের উদীয়মান অথনৈতিক শক্তি চীনের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। এছাড়া, এই চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।#
পার্সটুডে/এসআইবি/৩