-
তুরস্ককে আলটিমেটাম দিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড
জানুয়ারি ৩১, ২০২৪ ১৬:৪০তুরস্ক যদি রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কর্মসূচি বাতিল করে তবেই শুধু তারা আমেরিকার সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরতে পারবে। আমেরিকার ভারপ্রাপ্ত উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড সিএনএন তুর্ক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
দক্ষিণ কোরিয়ার উপকূলে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত
জানুয়ারি ৩১, ২০২৪ ১৪:৫২দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমার কাছে আমেরিকার একটি এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। এক বছরের কম সময়ের মধ্যে এই নিয়ে এ অঞ্চলে তিনটি মার্কিন জঙ্গিবিমান বিধ্বস্ত হলো।
-
জর্দান হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন
জানুয়ারি ৩১, ২০২৪ ১১:৪৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সম্প্রতি জর্দান-সিরিয়া সীমান্তের টাওয়ার-২২ ঘাঁটিতে যে হামলা হয়েছে তার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে তিনি দাবি করেছেন- মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চান না তিনি।
-
'লোহিত সাগরে মার্কিন আধিপত্যের বেদনাদায়ক যবনিকাপাত ঘটাব'
জানুয়ারি ৩১, ২০২৪ ০৬:৩৮গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ সরকার লোহিত সাগরকে সামরিকীকরণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন।
-
ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড; আপিল করবে তেহরিক-ই-ইনসাফ
জানুয়ারি ৩০, ২০২৪ ১৫:১৪পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ'র প্রভাবশালী নেতা সিনেটর আলী জাফার বলেছেন, এই রায় পুরোপুরি একতরফা এবং খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
-
মস্কোয় নয়া অর্থনৈতিক জোট ব্রিকসের বৈঠক: অংশ নিলো ইরানসহ ৯ সদস্য দেশ
জানুয়ারি ৩০, ২০২৪ ১৫:০৬নয়া অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের প্রথম বৈঠক আজ মস্কোয় শুরু হয়েছে। ওই জোটের নয়া সদস্য হিসেবে ইরানও বৈঠকে যোগ দিয়েছে। ব্রিকসের ৯ সদস্য দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীগণ ওই বৈঠকে যোগ দিয়েছেন।
-
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ৫ সন্ত্রাসী নিহত: পাক সেনাবাহিনী
জানুয়ারি ৩০, ২০২৪ ১৩:৫৫পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের বেলুচিস্তান প্রদেশে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানায় বালুচিস্তান প্রদেশের প্রাদেশিক মুখপাত্র জান আচেক জাঈ বলেছেন: ওই প্রদেশে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সেনাবাহিনী অভিযান চালায়।
-
‘জবাব হিসেবে কিউবায় পরমাণু অস্ত্র মোতায়েন করুন’
জানুয়ারি ৩০, ২০২৪ ১০:২৮কিউবাসহ আমেরিকার আশপাশের মিত্র দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রভাবশালী এমপি অ্যালেক্সি জুরাভলেভ। তিনি বলেছেন, রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তার জবাবে মস্কোর পাল্টা ব্যবস্থা নেয়া উচিত।
-
আন্তর্জাতিক বিচার আদালতের রুলিং কার্যকর হবে- আশা করছে চীন
জানুয়ারি ৩০, ২০২৪ ০৭:০৭চীন বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধের বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত যে রুলিং দিয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়নের আশা করছে বেইজিং।
-
গাজা যুদ্ধ পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলায় লেবার পার্টির এমপি সাসপেন্ড
জানুয়ারি ৩০, ২০২৪ ০৬:৩৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনকে বিশ্বে গণহত্যার উদাহরণ হিসেবে স্মরণ করা উচিত বলে বক্তব্য দেয়ার পর ব্রিটিশ লেবার পার্টি থেকে আইনপ্রণেতা কেট ওসামোরকে বরখাস্ত করা হয়েছে।