-
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, আরো সংকটে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস
অক্টোবর ২০, ২০২২ ০৯:২০ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেইভারম্যান পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ফলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস আরো বেশি সংকটের মধ্যে পড়লেন এবং এতে তার প্রধানমন্ত্রীত্বের ভবিষ্যৎ মারাত্মক শংকার মুখে পড়ল।
-
আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য চীন প্রস্তুত: বেইজিং
অক্টোবর ২০, ২০২২ ০৮:০৪চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওইয়ি ফেঙহে বলেছেন, দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
-
সৌদি আরব-আমেরিকা উত্তেজনা: রিয়াদের পক্ষ নিল পাকিস্তান
অক্টোবর ১৯, ২০২২ ১৫:৩৫সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার উত্তেজনায় রিয়াদের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান। এ নিয়ে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ওপেকের তেল উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যেসব বিবৃতি দিচ্ছে তাতে পাকিস্তান সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছে।
-
ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি: মারাত্মক অবনতির দিকে দ্বিপক্ষীয় সম্পর্ক
অক্টোবর ১৯, ২০২২ ১৫:০৯রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, 'ইসরাইল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের 'বেপরোয়া পদক্ষেপ' নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। মেদভেদভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন'।
-
বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই: ল্যাভরভ
অক্টোবর ১৯, ২০২২ ১৪:৪৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশে সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে। এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো।
-
বাফার জোনে গোলাবার্ষণের কথা স্বীকার করলো উত্তর কোরিয়া
অক্টোবর ১৯, ২০২২ ১২:২৪মেরিটাইম বাফার জোনে আড়াইশোর বেশি গোলা বর্ষণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, আন্ত:কোরিয়া সীমান্তে এই গোলাবার্ষণের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে আমেরিকার সাথে চলমান যৌথ মহড়ার ব্যাপারে মারাত্মক হুশিয়ারি সংকেত দেয়া হয়েছে।
-
খেরসনের পরিস্থিতি উত্তেজনাকর, কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে: সুরভিকিন
অক্টোবর ১৯, ২০২২ ১১:২৩ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, খেরসন শহরের আশপাশের অবস্থা খুবই উত্তেজনাকর এবং সম্ভবত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
-
আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬
অক্টোবর ১৯, ২০২২ ০৯:৪৪আমেরিকা উত্তরাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান।
-
‘মার্কিন সামরিক বাহিনী দুর্বল, একটি যুদ্ধ জেতার সক্ষমতাও তাদের নেই’
অক্টোবর ১৯, ২০২২ ০৮:৪৭ওয়াশিংটনভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেইজ ফাউন্ডেশন বলেছে, আমেরিকার সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী এবং তারা চীন কিংবা রাশিয়া কারো বিরুদ্ধে একক কোনো যুদ্ধেও জেতার ক্ষমতা রাখে না।
-
দক্ষিণ কোরিয়ার সীমান্তে শত শত গোলাবর্ষণ করছে উত্তর কোরিয়া
অক্টোবর ১৯, ২০২২ ০৮:২৩দক্ষিণ কোরিয়ার পূর্ব ও পশ্চিম উপকূল লক্ষ্য করে উত্তর কোরিয়া কামানের গোলাবর্ষণ করে যাচ্ছে বলে অভিযোগ করেছে সিউল। দক্ষিণ কোরিয়া অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।