-
চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প; নিহত ৪৬
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৯:২১চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। গতকাল (সোমবার) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।
-
কানাডায় ছুরি হামলা, এক সন্দেহভাজনের মৃতদেহ উদ্ধার
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৮:৫০কানাডায় ধারাবাহিক ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্য একজন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় জন আহত হয়েছে।
-
লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ায় অর্ধেক ব্রিটিশ নাগরিক হতাশ: ইউ গভের জরিপ
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৭:৪০ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস নির্বাচিত হওয়ায় দেশটির অর্ধেক নাগরিক হতাশ হয়েছে। গতকাল (সোমবার) প্রকাশিত ইউ গভের জরিপ ফলাফল এই তথ্য দিয়েছে।
-
কাবুলে রুশ দূতাবাসে হামলা, ২ কর্মীসহ নিহত ২৫; দায়েশের দায় শিকার
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৭:১০আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে গতকাল (সোমবার) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে যার মধ্যে দুইজন দূতাবাস কর্মী রয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠ দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
-
দ্রুত চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বোরেলের মুখে হতাশার বাণী
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৩:৩৭ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা কমে এসেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।তিনি বলেছেন, তারপরও সব পক্ষের সঙ্গে বিশেষ করে আমেরিকার সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে গ্যাস সরবরাহ চালু হবে না: রাশিয়া
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৩:১৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি ওপর থেকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে।
-
আফগানদের অন-লাইন শিক্ষা সেবা দেয়ার মার্কিন সিদ্ধান্ত! গরু মেরে জুতা দান!
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৬:০০মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মসূচির প্রধান রন ম্যাক ক্যামন আফগান শিশু ও যুব সমাজের জন্য অন-লাইন শিক্ষা কর্মসূচি পরিচালনা করতে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
-
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় রুশ দূতাবাসের কর্মীসহ নিহত ৬
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৫:০০আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মীসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। কোনো কোনো সূত্র বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। কারণ বোমা হামলার সময় অনেক ছাত্র-ছাত্রী রাশিয়ার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে সেখানে উপস্থিত ছিলেন।
-
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন লিজ ট্রাস
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৪:৩৮যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তাকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন তিনি।
-
ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরো সেনা পাঠাল জার্মানি
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৪:২০মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় নতুন করে আরো ১০০ সেনা পাঠিয়েছে জার্মানি। ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে তখন এ পদক্ষেপ নিল বার্লিন। পদাতিক সাঁজোয়া বাহিনীর এসব সেনার সঙ্গে ৪০টি সামরিক যান একটি জাহাজে করে বাল্টিক সাগর পাড়ি গিয়ে লিথুয়ানিয়ায় পৌঁছায়।