-
তুর্কি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক করেছিল গ্রিস
আগস্ট ২৯, ২০২২ ০৫:৫৮তুরস্কের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ৩০০-এর ক্ষেপণাস্ত্র তাক করেছিল। গত ২৩ আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় এথেন্স এ ব্যবস্থা নেয়।
-
দোনবাস পুনর্দখলের অঙ্গীকার করলেন জেলেনস্কি
আগস্ট ২৯, ২০২২ ০৫:১২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে এ প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে।
-
ইউরোপের সংকটের জন্য মোটেই আমরা দায়ী নই: রাশিয়া
আগস্ট ২৯, ২০২২ ০৩:০৯আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানী সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় বলেছেন, ইউরোপ যে বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছে সেজন্য মস্কোর কোনো দায় নেই।
-
জ্বালানীর ঘাটতি: ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করতে হবে
আগস্ট ২৯, ২০২২ ০২:৫৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, জ্বালানী সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার ফলে ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে।
-
ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সম্পূর্ণ বন্ধ করে দিয়েও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
আগস্ট ২৮, ২০২২ ১৫:২৬মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির সুফল সম্পূর্ণভাবে রাশিয়ার অনুকূলে গেছে। গণমাধ্যমটি আরো বলেছে, রাশিয়া তার প্রাকৃতিক গ্যাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী এক বছরের জন্য বন্ধ রাখতে পারে, তাতে তার অর্থনীতির মারাত্মক কোনো ক্ষতি হবে না। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত উধৃত করে ব্লুমবার্গ এই খবর দিয়েছে।
-
পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু
আগস্ট ২৮, ২০২২ ১৫:০০পাকিস্তানে চলতি মৌসুমে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ (রোববার) জানিয়েছে, জুন থেকে আজ পর্যন্ত বন্যায় এক হাজার ৩৩ জন মারা গেছেন।
-
বন্যার মধ্যে, এমনকি যুদ্ধের মধ্যেও সমাবেশ চলবে: ইমরান খান
আগস্ট ২৮, ২০২২ ১৪:৪৫পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, শুধু বন্যা নয় বরং যুদ্ধের মধ্যেও তিনি রাজনৈতিক সভা-সমাবেশ চালিয়ে যাবেন। তিনি বলেছেন, ‘হাকীকি আজাদি’ বা বাস্তব স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন।
-
আল-জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবি প্রমাণিত হয়নি: আফগান তালেবান
আগস্ট ২৮, ২০২২ ১৪:০৮আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, মার্কিন ড্রোনগুলো পাকিস্তানের ভূখণ্ড থেকে আফগানিস্তানে প্রবেশ করে আকাশসীমা লঙ্ঘন করছে।
-
প্রাণঘাতী সংঘর্ষে লিবিয়ায় নিহত ২৩
আগস্ট ২৮, ২০২২ ১৩:২৫লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শনিবার) এ তথ্য জানিয়েছে।
-
আমেরিকার প্রতি বিশ্বাস আমাদের পতনের কারণ ছিল: আশরাফ গণি
আগস্ট ২৮, ২০২২ ১৩:১৮আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, আমেরিকাকে বিশ্বাস করার কারণেই তার সরকারের পতন ঘটেছে।