-
উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল মার্কিন যুদ্ধজাহাজ
আগস্ট ২৮, ২০২২ ০৯:০৪চীনের সঙ্গে প্রচণ্ড উত্তেজনার মাঝেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে আমেরিকার দুটি যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করলো।
-
এশিয়া কাপ: আফগান ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা
আগস্ট ২৭, ২০২২ ১৮:৪৪২০২২ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত বোলিং করে লংকানদের মাত্র ১০৫ রানে বেঁধে ফেলেন আফগান বোলারররা। এরপর দাপুটে ব্যাটিংয়ে মাত্র ১০.১ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
-
রাজনীতিতে আমাকে নিষিদ্ধ করতে চায় অবৈধ সরকার: ইমরান খান
আগস্ট ২৭, ২০২২ ১৬:২৮পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান ইমরান খান বলেছেন, বর্তমান সরকার তাকে রাজনীতিতে নিষিদ্ধ করার চেষ্টা করছে। তার মতে, দেশটির বর্তমান সরকারের কোনো বৈধতা নেই।
-
ইউক্রেনে যুদ্ধ কিংবা শান্তির সিদ্ধান্ত নেবে আমেরিকা: রিচার্ড ব্ল্যাক
আগস্ট ২৭, ২০২২ ১৫:৩৭মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা স্বীকার করেছেন, শান্তি কিংবা যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা নেই।
-
আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ৯/১১’র ভিক্টিম পরিবার ব্যবহার করতে পারে না
আগস্ট ২৭, ২০২২ ১৪:৩২আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন আদলতের একজন ম্যাজিস্ট্রেট বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার ভিক্টিম পরিবারগুলো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটক করা সম্পদ ব্যবহার করতে পারেনা। এটি শুধু আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন।
-
'ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার প্রচেষ্টা বাদ দিলেও রাশিয়া এখন যুদ্ধ বন্ধ করতে পারবে না'
আগস্ট ২৭, ২০২২ ১৩:২৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের নিকটতম সহযোগী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিত তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারত। ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
-
রাশিয়া এখনো শত শত কোটি ডলারের পণ্য রপ্তানি করে আমেরিকায়
আগস্ট ২৭, ২০২২ ১০:২৪রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমেরিকায় নানা রকমের পণ্য রপ্তানি করছে মস্কো এবং তা থেকে শত শত ডলার আয় হচ্ছে। তবে এসব পণ্যের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
-
আর্কটিক অঞ্চলে ন্যাটোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে রাশিয়া: স্টলটেনবার্গ
আগস্ট ২৭, ২০২২ ০৯:২৮মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা ওই অঞ্চলে ন্যাটো জোটের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
-
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিন্দা জানিয়েছে মাত্র ৫৮টি দেশ
আগস্ট ২৭, ২০২২ ০৬:৩৮রাশিয়ায় সামরিক অভিযান চালানোর বিরুদ্ধে মস্কোকে নিন্দা জানানোর প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৫৮টি দেশ সমর্থন দিয়েছে। সে হিসাবে প্রতি তিনটি দেশের মধ্যে একটি দেশ এই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে এবং দুটি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে।
-
পরমাণু স্থাপনায় হামলাকারী মার্কিন নির্মিত কামান ধ্বংস করল রাশিয়া
আগস্ট ২৭, ২০২২ ০৩:৫২রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি হাউইটজার কামান ধ্বংস করেছে। গত কিছুদিন যাবত প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কামানের গোলা বর্ষণ করে আসছিল কিয়েভ।