-
পাকিস্তানে ভয়াবহ বন্যা; জরুরি অবস্থা জারি করেছে ইসলামাবাদ
আগস্ট ২৭, ২০২২ ০৩:৪৫পাকিস্তানে অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানি দেশের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে এবং তিন কোটির বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পাক সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে।
-
তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে ইউক্রেন: পেন্টাগন
আগস্ট ২৬, ২০২২ ১০:৩০ইউক্রেনের সমরাস্ত্র আগামী তিন বছরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী কলিন কাল। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেন নিজেদের তৈরি সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারব এবং আগামী তিন বছরের মধ্যে দেশটির সামরিক সক্ষমতা ন্যাটোর মানে পৌঁছে যাবে।
-
উত্তেজনায় ঘি ঢালতে তাইওয়ান সফরে আরেক মার্কিন সিনেটর
আগস্ট ২৬, ২০২২ ১০:২০চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এবার একজন মার্কিন সিনেটর তাইওয়ান সফরে এসেছেন। মার্কিন সিনেটের বাণিজ্য ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন গতকাল (বৃহ্স্পতিবার) একটি সামরিক বিমানে করে তাইপেতে অবতরণ করেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে আমেরিকার তৃতীয় কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা তাইওয়ান সফর করলেন।
-
যুদ্ধের সপ্তম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন
আগস্ট ২৬, ২০২২ ০৩:২১রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা ১৯ লাখ থেকে বারিয়ে ২০ লাখ ৪০ হাজার করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন।
-
আফগানিস্তানে ভয়াবহ বন্যা: নিহত ১৮০ বিধ্বস্ত হয়েছে ৩,০০০ ঘরবাড়ি
আগস্ট ২৬, ২০২২ ০২:৫৭আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত ১৮০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো আড়াই শতাধিক ব্যক্তি এবং অন্তত ৩,০০০ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, হাজার হাজার গবাদি পশু বন্যার পানির তোড়ে ভেসে গছে।
-
‘ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি’
আগস্ট ২৫, ২০২২ ১৩:০৯ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার ফল হিসেবে ইউরোপের দেশগুলো এখন পশ্চিমা জগতে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। কেনেথ র্যাপোজা নামে একজন সিনিয়র কলামিস্ট ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেছেন।
-
আল-জাওয়াহিরির লাশ আমরা খুঁজে পাই নি: তালেবান মুখপাত্র
আগস্ট ২৫, ২০২২ ১২:৫০আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির লাশ খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন।
-
'ইউরোপীয় ইউনিয়নকে শীতকালে প্রচণ্ড ভোগান্তি বরণের প্রস্তুতি নেয়া উচিত'
আগস্ট ২৫, ২০২২ ১২:২০স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মারগারিটা রোবেলস বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যেসব দেশ ইউক্রেনকে সমর্থন করছে তাদেরকে আগামী শীতে প্রচণ্ড রকমের ভোগান্তি বরণ করতে হবে। তিনি বলেন, এই সময়ে রাশিয়া গ্যাসের সরবরাহ সম্পূর্ণভাবে কেটে দিতে পারে এবং ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে।
-
সুস্পষ্ট ঘাটতিতে জার্মানির অস্ত্রভাণ্ডার
আগস্ট ২৫, ২০২২ ১০:১৬জার্মানির সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে মজুদের পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ায় দেশের প্রতিরক্ষা শিল্প কারখানার উচিত ইউক্রেনের জন্য দ্রুত অস্ত্র উৎপাদন করা। একথা বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বাইয়েরবক।
-
রেল স্টেশন হামলায় নিহত ২২; অভিযোগের তীর রাশিয়ার দিকে
আগস্ট ২৫, ২০২২ ০৩:২৭ইউক্রেন দাবি করেছে, দেশটির ওপর রাশিয়ার সামরিক অভিযান শুরুর ঠিক ছয় মাসের মাথায় বুধবার ইউক্রেনের একটি রেল স্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত হয়েছে।কিয়েভ আরো বলেছে, ইউক্রেনের ছোট্ট শহর চাপলিনে ওই ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং এটির পাঁচ আরোহীর সবাই নিহত হন।