-
মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি দেখালো আমেরিকা ও দ. কোরিয়া
আগস্ট ২২, ২০২২ ১৩:৪৬আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে দুই দেশের সবচেয়ে বড় মহড়া এবং এর মধ্যদিয়ে দেশ দুটি উত্তর কোরিয়াকে মূলত নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে।
-
৩ দিনের আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
আগস্ট ২২, ২০২২ ১২:০৬পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আজ (সোমবার) ইসলামাবাদ হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য জানালেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ২২, ২০২২ ০৮:১২ইউক্রেন যুদ্ধের রাশিয়া এ পর্যন্ত সফলতার সাথে তিনটি খিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল রুসিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
-
রুশ সেনাদের বিষ প্রয়োগ করেছে ইউক্রেন: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
আগস্ট ২১, ২০২২ ১০:১২ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জারোপিজ্জিয়া অঞ্চলে একদল রুশ সৈন্যকে কিয়েভ বিষপ্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে মস্কো। গত মাসের শেষদিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে ওই মন্ত্রণালয় বলেছে, গত ৩১ জুলাই বিষে আক্রান্ত হওয়ার পর রুশ সেনাদেরকে একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের দেহে বিষাক্ত পদার্থ ‘বি’ টাইপর বোটুলিনামের উপস্থিতি ধরা পড়ে। এই বিষাক্ত পদার্থটি খাবারে মিশিয়ে দিয়ে যেকোনো মানুষের শরীরে প্রয়োগ করা যায়।
-
মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া: ওয়াশিংটন
আগস্ট ২১, ২০২২ ১০:০৫মার্কিন সরকার দাবি করেছে, দেশটি রাশিয়ার ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করছে মস্কো। মার্কিন অর্থ মন্ত্রণালয় শনিবার বলেছে, ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুরস্কের সহযোগিতায় অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে মস্কো।
-
‘রাশিয়ার রাসায়নিক সার ও ইউক্রেনের খাদ্যশস্য নির্বিঘ্নে আসতে দিন’
আগস্ট ২১, ২০২২ ০৫:০৪রাশিয়ার খাদ্যদ্রব্য ও রাসায়নিক সার এবং ইউক্রেনের খাদ্যশস্য যাতে নির্বিঘ্নে বিশ্ব বাজারে আসতে পারে সে ব্যাবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে এ আহ্বান জানান। বর্তমানে তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
‘বিষাক্ত’ ডলার, ইউরো ও সুইফট থেকে দূরে সরে যাচ্ছে রাশিয়া
আগস্ট ২১, ২০২২ ০২:৫৯রাশিয়া বলেছে, দেশটি তার বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ব্যবস্থায় ডলার ও ইউরোর মতো বৈদেশিক মুদ্রা এবং সুইফটের মতো লেনদেন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিন এ খবর জানিয়ে এর কারণ হিসেবে বলেছেন, এসব পশ্চিমা মুদ্রা ও ব্যবস্থা স্বাধীনচেতা দেশগুলোর জন্য ক্রমেই ‘বিষাক্ত’ হয়ে উঠছে।
-
রুশ পর্যটকদের শেনজেন ভিসা না দেয়ার সিদ্ধান্ত নাৎসী নীতি: সের্গেই শোইগু
আগস্ট ২০, ২০২২ ১৩:৫৮রাশিয়ান নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে প্রবেশ নিষিদ্ধ করার ধারণা নাৎসি নীতির কথা স্মরণ করিয়ে দেয়।
-
জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় বিপর্যয় ঘটতে পারে: ম্যাকরনকে পুতিন
আগস্ট ২০, ২০২২ ১১:০৩রুশ সেনা নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের ‘পদ্ধতিগত গোলাবর্ষণের’ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই গোলাবর্ষণের ফলে একটি বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে।
-
ইউক্রেনকে আরো ৭৭৫ মিলিয়ন ডলারের সমরাস্ত্র দিচ্ছে আমেরিকা
আগস্ট ২০, ২০২২ ১০:৫৬রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আরও ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। কিয়েভকে ওয়াশিংটন এবার যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে হিমার্স রকেট লঞ্চার, মিসাইল, কামান এবং মাইন পরিস্কার করার যন্ত্র। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।