ফার্সি 'শাহ্র' شهر মানে শহর (১৩তম পর্ব)
ফার্সি ভাষা প্রেমী পাঠক ! সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা কি জানেন মুহাম্মাদ আজ কী করে? সে আজ তার এক সহপাঠী হামিদের সাথে তেহরানের বেশ প্রাচীন এবং বৃহৎ বাজার 'বজরে বোযোর্গে ' যায়।
এই বাজারটি তেহরানের দক্ষিণে অবস্থিত। মুহাম্মাদ যেহেতু ইরান সম্পর্কে ভীষণ কৌতূহলী এবং সবকিছুই জানতে চায় , সেহেতু বজরে বোযোর্গের প্রতি সে যে আকৃষ্ট হয়ে পড়বে-তাতো বলারই অপেক্ষা রাখে না। তবে মুহাম্মাদ এই বাজারে কেনাকাটা করার চেয়ে বাজারের লোকজন এবং দোকানপাটগুলোর প্রতিই মনোযোগ দেওয়াটাকে প্রাধান্য দেয়। তো প্রথমেই যথারীতি আজকের আসরের নতুন শব্দগুলো অর্থসহ জেনে নেওয়া যাক। শব্দগুলো শুনে শুনে আপনারা লিখে রাখতে পারেন। এভাবে ধীরে ধীরে সহজেই শব্দগুলো আয়ত্ত্ব করতে পারবেন।
بازار - این - قدیمی - ৩০০ - سال - قبل - اینجا - بازار تهران - چه جالب ! - اسم اینجا چیست؟ مردم - می گویند - بازار بزرگ - خیلی - هست - فروشگاه - همه چیز - خوب - ارزان - راهرو - باریک - سقف - بلند - برایم - جالب است - من فکر می کنم - همیشه - شلوغ - شهرها - شهر - دیگر - بازار قدیمی - آنها دارند - همه - همه شهرها
বাজার , এই , পুরোণো , তিন শ' , সাল , আগে , এখানে , তেহরান বাজার , কী মজার , এই জায়গার নাম কী , জনগণ , বলেন , বাজারে বোযোর্গ , অনেক , আছে , দোকান , সবকিছু , ভালো , সস্তা , করিডোর , সরু , ছাদ , উঁচু বা লম্বা , আমার জন্যে , আকর্ষণীয় , আমার মনে হয় , সবসময় , ভিড় , শহরগুলো , শহর , অন্য , প্রাচীন বাজার ,তাঁদের আছে , সব , সকল শহর।
এবার মুহাম্মাদ এবং তার বন্ধু হামিদের আলাপচারিতাটি মনোযোগের সাথে লক্ষ্য করুন।
মুহাম্মাদ প্রথমেই তার বন্ধু হামিদকে বললো- فکر می کنم این بازار خیلی قدیمی است মনে হয় এই বাজারটা বেশ পুরোণো।
হামিদ জবাবে বলে-
بله ، این محل قدیمی است - از ৩০০ سال قبل ، اینجا بازار تهران است
হ্যাঁ , এটা একটা প্রাচীন এলাকা। বিগত তিন শ' বছর ধরে এখানে তেহরানের বাজার প্রতিষ্ঠিত।
মুহাম্মাদ জানতে চাইলো- چه جالب ! اسم اینجا چیست
মজার ব্যাপার তো ! এর নামটা কী ?
হামিদ বললো- مردم به اینجا بازار بزرگ می گویند অর্থাৎ এখানকার লোকজন বজরে বোযোর্গ বলে।
মুহাম্মাদ বললো خیلی فروشگاه در این بازار هست
এই বাজারে অনেক দোকান আছে।
হামিদ বললো بله . اینجا همه چیز هست . خوب و ارزان
হ্যাঁ এখানে সবকিছু পাওয়া যায়। ভালো এবং সংস্থা।
মুহাম্মাদ বললো اما راهروی بازار باریک است
তবে বাজারের করিডোর বা গলিগুলো সরু। ( পুনরায় )
হামিদ বললো بله ، راهرو باریک و سقف خیلی بلند است
হ্যাঁ , গলিগুলো সরু আর ছাদগুলো বেশ উঁচু। ( পুনরায় )
মুহাম্মাদ বললো آره . اینجا همه چیز برایم جالب است
হ্যাঁ , এখানে সবকিছুই আমার জন্যে মজার। ( পুনরায় )
পাঠক ! আশা করি হামিদ এবং মুহাম্মাদের কথোপকথনটি এখন বুঝতে পেরেছেন।
মুহাম্মাদ জনগণের কোলাহলের মধ্যে বাজার দেখে বেড়াচ্ছে। বাজারে ব্যাপক ভীড়। মানুষ আসা-যাওয়া আর কেনাকাটায় ব্যস্ত। এক গলিতে জামা-কাপড়ের দোকান , অন্য গলিতে স্বর্ণের দোকান , পরবর্তী গলিতে কার্পেটের দোকান। সর্বোপরি যা কিছু আপনার কিনতে মন চাইবে তার সবই পাওয়া যাবে এই বাজারে। এবার মুহাম্মাদ এবং হামিদের মধ্যকার অব্যাহত কথাবার্তাগুলোর প্রতি মনোযোগ দিন।
মুহাম্মাদ বলছিলো- اینجا همیشه شلوغ است ؟
এখানে কি সবসময়ই ভীড় থাকে ?
হামিদ বললো- بله ، اینجا همیشه شلوغ است
হ্যাঁ , এখানে সবসময়ই ভীড় থাকে।
মুহাম্মাদ বললো- شهرهای دیگر هم بازار قدیمی دارند ؟
অন্য শহরগুলোতেও কি পুরোণো বাজার আছে ?
হামিদ জবাব দিল- بله ، همه شهرهای ایران بازار قدیمی دارند
হ্যাঁ , ইরানের সকল শহরেই পুরোণো বাজার আছে।#