'তুমান' تومان - ইরানি মুদ্রার ব্যবহারিক নাম (১৪তম পর্ব)
ফার্সি ভাষা শিক্ষার্থী প্রিয় পাঠক! সালাম এবং শুভেচ্ছা নিন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মুহাম্মাদ এবং তার বন্ধু হামিদ তেহরানের বজরে বোযোর্গে গিয়েছিল। কোলাহলপূর্ণ প্রাচীন এই বাজারটি মুহাম্মাদের জন্যে খুবই আকর্ষণীয়।
সে বাজারের দোকানগুলো এবং কেনাকাটায় ব্যস্ত মানুষজনকে খুব ভালোভাবে লক্ষ্য করছে। মুহাম্মাদ একটা ঘড়ির দোকানে যায় এবং ঘড়ির দোকানদারের সাথে কথা বলে। তো তাদের কথায় যেসব শব্দ ব্যবহৃত হয় সেই শব্দগুলো যথারীতি আগে জেনে নেওয়া যাক।
این - ساعت - چند است ؟ کدام - طلایی - 40 هزار - تومان - گران - ارزان - من دارم - بفرمایید . اینجا - خیلی - قشنگ - زیبا - قیمتش چند است ؟ 20 هزار - تابلو - طبیعی - طبیعت - بهار - ایران - چرا ؟ چیزی ؟ تو نمی خری - فرصت - دیگر
ফার্সি শব্দগুলো জেনে নেওয়া গেল। এবার বাংলায় শব্দগুলো অনুবাদ করে দিচ্ছি। অর্থ শোনার পাশাপাশি আপনারা অবশ্যই ফার্সি শব্দগুলোর সঠিক উচ্চারণের প্রতি মনোযোগ দেবেন।
این - এইساعت - ঘড়িچند است ؟ - কতো ?کدام - কোনটাطلایی - সোনালী40 هزار - চল্লিশ হাজারتومان - ইরানী মুদ্রার ব্যবহারিক নামگران - বেশি দামীارزان - সস্তা বা কমদামীمن دارم - আমার আছেاینجا - এখানেخیلی - অনেকقشنگ - সুন্দরزیبا - চমৎকারقیمتش چند است ؟- তার দাম কতো ?20 هزار - বিশ হাজারتابلو - সাইনবোর্ডطبیعی - প্রাকৃতিকطبیعت - প্রকৃতিبهار - বসন-چرا ؟ - কেন ?چیزی ؟- কোনোকিছুتو نمی خری - তুমি কিনবে না ?فرصت - অবসরدیگر-অন্য
শব্দগুলোর বাংলা অর্থ জেনে নেওয়া গেল। এবার যথারীতি কথোপকথনে মনোযোগ দেওয়া যাক।
محمد - ببخشید آقا ، این ساعت چند است ؟فروشنده - کدام ساعت ؟محمد - این ساعت طلایی .فروشنده - قیمت این ساعت 40 هزار تومان است .محمد - اوه ... گران است .فروشنده - البته ساعت ارزان هم دارم . بفرمایید اینجا . این ساعت ، هم جنس خوبی دارد و هم قیمت آن مناسب است .محمد - قیمتش چند است ؟فروشنده - 20 هزار تومان .محمد - نه ، متشکرم .
এবার কথোপকথনটি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। মুহাম্মাদ প্রথম দোকানদারকে লক্ষ্য করে বললো- ببخشید آقا ، این ساعت چند است ؟ অর্থাৎ দুঃখিত জনাব , এই ঘড়িটা কতো ?দোকানদার বললো-کدام ساعت ؟ অর্থাৎ কোন্ ঘড়িটা ?মুহাম্মাদ বললো- این ساعت طلایی অর্থাৎ এই সোনালী ঘড়িটা।দোকানদার বললো- قیمت این ساعت 40 هزار تومان است অর্থাৎ এই ঘড়িটার দাম চল্লিশ হাজার তুমান।মুহাম্মাদ বললো- اوه ... گران است অর্থাৎ বা...ব্বাহ অনেক দাম।দোকানদার বললো- البته ساعت ارزان هم دارم . بفرمایید اینجا . این ساعت ، هم جنس خوبی دارد و هم قیمت آن مناسب است অর্থাৎ অবশ্য কমদামী ঘড়িও আছে। এখানে আসুন , এই ঘড়িটা , মানের দিক থেকেও ভালো দামেও সাশ্রয়ী।মুহাম্মাদ এবার জানতে চাইলো- قیمتش چند است ؟ অর্থাৎ ঘড়িটার দাম কতো ?দোকানদার বললো-20هزار تومان অর্থাৎ বিশ হাজার তুমান।মুহাম্মাদ বললো- نه ، متشکرم অর্থাৎ না , ধন্যবাদ।আপনারা যেমনটি দেখলেন যে , মুহাম্মাদ ঘড়ি কেনে নি। ঠিক তো ! কেন সন্দেহ জাগছে! তাহলে আরেকবার দোকানদারের সাথে মুহাম্মাদের কথাবার্তাগুলো শুনুন। তবে এবার কিন্তু অনুবাদ করছি না , ফলে একটু ভালোভাবে মনোযোগ দিন।
محمد - ببخشید آقا ، این ساعت چند است ؟فروشنده - کدام ساعت ؟محمد - این ساعت طلایی .فروشنده - قیمت این ساعت 40 هزار تومان است .محمد - اوه ... گران است .فروشنده - البته ساعت ارزان هم دارم . بفرمایید اینجا . این ساعت ، هم جنس خوبی دارد و هم قیمت آن مناسب است .محمد - قیمتش چند است ؟فروشنده - 20 هزار تومان .محمد - نه ، متشکرم .
মুহাম্মাদের বন্ধু হামিদ একটা দোকানে গিয়ে ফ্রেমে বাঁধাই করা চিত্র অর্থাৎ চিত্রপট দেখে। একটি চিত্রপট তার পছন্দ হয় এবং সে ওটা কিনে নেয়। মুহাম্মাদের সাথে ঐ চিত্রপটটি নিয়ে কথা হয়। তাদের কথাবার্তাগুলো শুনুন এবার।
حمید - محمد این تابلو قشنگ است ؟محمد - بله ، خیلی زیباست . خیلی طبیعی است .حمید : این طبیعت بهار در ایران است . محمد ، تو چیزی نمی خری ؟محمد : الان نه ، در فرصت دیگر من هم یک تابلو نقاشی می خرم .
কথোপকথনটি এবার বাংলায় জেনে নিন। হামিদ মুহাম্মাদকে জিজ্ঞেস করলো- محمد این تابلو قشنگ است ؟ অর্থাৎ মুহাম্মাদ চিত্রকর্মটা কি সুন্দর?মুহাম্মাদ বললো- بله ، خیلی زیباست . خیلی طبیعی است অর্থাৎ হ্যাঁ , বেশ সুন্দর। একেবারেই প্রাকৃতিক।হামিদ বললো- این طبیعت بهار در ایران است . محمد ، تو چیزی نمی خری ؟ অর্থাৎ এটা ইরানের বসন- প্রকৃতি। মুহাম্মাদ তুমি কিছু কিনবে না ?মুহাম্মাদ বললো- الان نه ، در فرصت دیگر من هم یک تابلو نقاشی می خرم অর্থাৎ এখন না , অন্য সময় আমিও বাঁধাই করা একটা চিত্রকর্ম কিনবো।
অর্থ যেহেতু জানা হলো, তাই কথোপকথনটি অনুবাদ ছাড়া আরেকবার শুনুন এবং বোঝার চেষ্টা করুন।
حمید - محمد این تابلو قشنگ است ؟محمد - بله ، خیلی زیباست . خیلی طبیعی است .حمید : این طبیعت بهار در ایران است . محمد ، تو چیزی نمی خری ؟محمد : الان نه ، در فرصت دیگر من هم یک تابلو نقاشی می خرم .
মুহাম্মাদ এবং হামিদ ঘণ্টাখানেক তেহরান বাজারে ঘুরাফেরা করে। বাজারের কোনো কোনো অংশ বেশ পুরোণো। প্রাচীন এই অংশের স্থাপত্যকলাও বেশ সুন্দর। কোনো কোনো দোকানের গেইট বা দরোজা কাঠের তৈরী এবং সুন্দর নকশাবহুল। যাই হোক, কেনাকাটার পর তারা মেট্রোয় চড়ে ছাত্রাবাসের দিকে চলে যায়। মুহাম্মাদ বাজারে যা যা দেখেছে , তা নিয়ে অন্যান্য বন্ধুদের সাথে গল্প জমায়।#