জুলাই ২২, ২০১৬ ১৫:০৬ Asia/Dhaka

ফার্সি ভাষা শিক্ষার্থী প্রিয় পাঠক! আপনারা কি জানেন আমাদের বন্ধু মুহাম্মাদ এবং রমীন আজ কী বিষয়ে আলাপ করে? আজকে তাদের আলোচনার বিষয়বস্তু হলো ভ্রমণ।

তাদের ছুটি আছে এক সপ্তাহ। ফলে তারা বেড়াতে যেতে পারে। রমীন চাচ্ছে শিরাযে যেতে। তাদের পরিবারের সবাই সেখানে বসবাস করে। কিন্তু মুহাম্মাদ কী করে জানেন ? হ্যাঁ, আজকের আসরে মনোযোগ দিন। তাহলেই জানতে পারবেন। তবে যথারীতি নতুন শব্দগুলো শুনুন এবং লিখে রাখার চেষ্টা।

تعطیلات ছুটির দিনগুলোتو چه کار می کنی ؟-তুমি কী করবে?من می مانم - আমি থাকবোمن نمی مانم - আমি থাকবো নাدر تهران - তেহরানেاز ... تهران - তেহরান থেকেبه ... شیراز - শিরাযেمن می روم - আমি যাবোکی ؟ কখোনجمعه - শুক্রবারتو می آیی - তুমি আসবেاز شیراز به تهران می آیی - শিরায থেকে তেহরানে আসবেمن فکر می کنم - আমার মনে হয়جمعه ی بعد - পরবর্তী শুক্রবারتقریبا - প্রায়یک هفته - এক সপ্তাহتو می مانی - তুমি থাকবেکشورت - তোমার দেশتو نمی روی - তুমি যাবে নাمن نمی توانم - আমি পারবো নাمن کار دارم - আমার কাজ আছেاز فردا - আগামীকাল থেকেمن به سر کار می روم - আমি কাজে যাবোجدی ؟ - সত্যি ?چه کاری ؟ - কী কাজ ?دفتر روزنامه - পত্রিকা অফিসمن ترجمه می کنم -আমি অনুবাদ করবোمن از عربی به فارسی ترجمه می کنم - আমি আরবি থেকে ফার্সিতে অনুবাদ করি।مقاله - প্রবন্ধمصاحبه - সাক্ষাৎকারخبر - খবরعالی است - চমৎকারموفق باشی  সফল হও !পাঠক! শব্দগুলোর র্অথ জানলনে। এবার রমনি ও মুহাম্মাদরে কথোকথনে মনোযোগ দনি। লক্ষ্য করুন শব্দগুলো কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে-

محمد - رامین تو در تعطیلات چه کار می کنی ؟رامین - من در تهران نمی مانم . به شیراز می روم .محمد - کی به شیراز می روی ؟رامین - من جمعه به شیراز می روم .محمد - کی از شیراز به تهران می آیی ؟رامین - فکر می کنم جمعه آینده به تهران می آیم .محمد - پس تقریباً یک هفته در شیراز می مانی ؟رامین - بله . تو چه کار می کنی ؟ به کشورت نمی روی ؟محمد - نه . نمی توانم . کار پیدا کردم . از فردا به سر کار می روم .رامین ( با خنده و خوشحالی ) - جدی ؟ چه کاری ؟محمد - من از فردا در دفتر روزنامه ترجمه می کنم .رامین - چه ترجمه می کنی ؟محمد - مقاله ، مصاحبه ، خبر .... از عربی به فارسی ترجمه می کنم .رامین - عالی است . موفق باشی .محمد - متشکرم .

রমীন : আমি তেহরানে থাকবো না। শিরাযে যাবো।মুহাম্মাদ : শিরাযে কবে যাবে ?রমীন : আমি শুক্রবারে যাবো শিরাযে।মুহাম্মাদ : শিরায থেকে তেহরানে আসবে কবে ?রমীন : মনে হয় আগামী শুক্রবারে আসবো তেহরানে।মুহাম্মাদ : তাহলে প্রায় সপ্তাখানেক তুমি শিরাযে থাকবে ?রমীন : হ্যাঁ ! তুমি কী করবে ? তোমার দেশে যাবে না ?মুহাম্মাদ : না,যেতে পারবো না। কাজ পেয়েছি,আগামীকাল থেকে কাজে যাবো।রমীন : সত্যি ? কী কাজ ?মুহাম্মাদ : আমি আগামীকাল থেকে পত্রিকা অফিসে অনুবাদের কাজ করবো।রমীন : কী অনুবাদ কর ?মুহাম্মাদ : প্রবন্ধ,সাক্ষাৎকার,খবর ইত্যাদি আরবী থেকে ফার্সি ভাষায় অনুবাদ করি। মুহাম্মাদ: ধন্যবাদ।কথোপকথনটি থেকে ‍আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে রমীন শিরাযে যাবে, তবে মুহাম্মাদ তেহরানেই থাকবে। সে একটা পত্রিকা অফিসে খন্ডকালীন কাজ করে।পাঠক ! আপনারা যদি মনোযোগের সাথে আজকের আসরটি পড়ে থাকেন , তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে , যাওয়া-আসা-থাকা এবং অনুবাদ করা প্রভৃতি ক্রিয়ার সাথে বিশেষ কিছু বর্ণ যুক্ত হয়েছে। ফার্সি ভাষার অধিকাংশ ক্রিয়াই বাংলা প্রত্যয় বা উপসর্গের মতো কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ সহযোগে ব্যবহৃত হয়। তাই ঐ উপসর্গ বা প্রত্যয়যোগে সৃষ্ট ক্রিয়াগুলো অর্থসহ মুখস্থ করে ফেলা দরকার। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।#