ফার্সি ভাষায় ' হাতমান' حتما মানে অবশ্যই (১৯তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শেখার এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। রমীনের বাবা অসুস্থ, তাই চিকিৎসার জন্যে তেহরানে আসতে চাচ্ছে। রমীনের বাবা-মা এবং বোন আজ শিরায থেকে বিমানে তেহরানে আসবে।
রমীন তাদের জন্যে হোটেলে সিট রিজার্ভ করে রেখেছে। রমীনের পরিবারের অনেক বন্ধু ও পরিচিত লোকজন আছে তেহরানে। তো তাঁদের ইচ্ছে আছে যে ক'দিন তেহরানে থাকবেন পরিচিত বন্ধু-বান্ধবদের সাথেও দেখা করবেন। তাঁরা এখন বিমানে আছেন। রমীন তাঁদেরকে টেলিফোন করছে। তো রমীন এবং তার মায়ের কথাবার্তাগুলো শোনার জন্যে আমাদের সাথেই থাকুন। তার আগে চলুন আজকের আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আপনারা শব্দগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করবেন।
الو - جان - رامین جان - ما خوب هستیم - بد نیستم - تو چه طوری ؟ - الان - نزدیک - کی - شما می رسید - ما می رسیم - نیم - ساعت - دیگر - نیم ساعت - برای - شما - هتل - من - جا رزرو کردم - هتل آزادی - آدرس - شما می دانید - ما می دانیم - ما می آییم - مستقیم - من می روم - من می بینم - شما را - حتما - پسرم - خداحافظ
শব্দগুলোর অর্থ নিম্নরুপ :হ্যালো। জান। রমীন জান। আমরা ভালো আছি। মন্দ নই। তুমি কেমন আছো ? এখন। কাছে। কখোন। তোমরা পৌঁছবে। আমরা পৌঁছবো। অর্ধ। ঘণ্টা। অন্য। আধা ঘন্টা। জন্যে। তোমার। হোটেল। আমি। সিট রিজার্ভ করেছি। আযাদি হোটেল। ঠিকানা। তুমি জানো। আমরা জানি। আমরা আসবো। সরাসরি। আমি যাবো। আমি দেখবো। তোমাদেরকে। অবশ্যই। আমার ছেলে। খোদা হাফেজ।
তো শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন রমীনের দিকে মনোযোগ দেওয়া যাক। সে মোবাইলে তার মাকে ফোন করছে। রমীনের মা ফোন রিসিভ করছে। শুনুনঃ
رامین - الو ؟مادر - الو ، سلام رامین جان .رامین - سلام مادر . حالتان چه طور است ؟مادر - ما خوب هستیم . تو چه طوری ؟رامین - بد نیستم . الان شما کجا هستید ؟مادر - ما نزدیک تهران هستیم .رامین - کی به تهران می رسید ؟مادر - فکر می کنم ، نیم ساعت دیگر به تهران می رسیم .رامین - من برای شما در هتل جا رزرو کردم . هتل آزادی . آدرس هتل را می دانید ؟مادر - بله . می دانیم . ما مستقیم به هتل آزادی می آییم .رامین - خوب است . من هم به هتل می آیم . شما را آنجا می بینم .مادر - حتما پسرم . خداحافظ .رامین - خداحافظ .
রমিনঃ- হ্যালো!মাঃ- হ্যালো ! সালাম বাবা রমীন।রমীনঃ- সালাম আম্মাজান। তুমি ভালো আছো ?মাঃ- আমরা সবাই ভালো,তুমি কেমন আছো !রমীনঃ- মন্দ নই। তোমরা এখন কোথায় আছো ?মাঃ- আমরা তেহরানের কাছাকাছি আছি।রমীনঃ- তেহরানে কখোন পৌঁছুবে ?মাঃ- মনে হয় আধা ঘণ্টা পরে আমরা তেহরানে পৌঁছবো।রমীনঃ- আমি তোমাদের জন্যে হোটেলে সিট বুকিং দিয়েছি। আযাদিহোটেলে। হোটেলের ঠিকানা জানো ?মাঃ- হ্যাঁ। জানি। আমরা সরাসরি হোটেল আযাদিতে আসবো।রমীনঃ- সেই ভালো। আমিও হোটেলে আসবো। ওখানেই তোমাদের সাথেদেখা হবে।মাঃ- অবশ্যই বাবা। খোদা হাফেজ।রমীনঃ- খোদা হাফেজ।
রমীন এবং তার মায়ের কথাবার্তাগুলো শুনলেন এতোক্ষণ। কথাবার্তাগুলো সহজই ছিল। তারপরও কথোপকথনটি আপনাদেরকে আরেকবার শোনাচ্ছি। তবে এবার অনুবাদ ছাড়া। বাক্যগুলো আপনারা পুনরাবৃত্তি করবার চেষ্টা করবেন।
رامین - الو ؟مادر - الو ، سلام رامین جان .رامین - سلام مادر . حالتان چه طور است ؟مادر - ما خوب هستیم . تو چه طوری ؟رامین - بد نیستم . الان شما کجا هستید ؟مادر - ما نزدیک تهران هستیم .رامین - کی به تهران می رسید ؟مادر - فکر می کنم ، نیم ساعت دیگر به تهران می رسیم .رامین - من برای شما در هتل جا رزرو کردم . هتل آزادی . آدرس هتل را می دانید ؟مادر - بله . می دانیم . ما مستقیم به هتل آزادی می آییم .رامین - خوب است . من هم به هتل می آیم . شما را آنجا می بینم .مادر - حتما پسرم . خداحافظ .رامین - خداحافظ .
রমীন টেলিফোন রেখে জামা-কাপড় পরিবর্তন করে। সে তার কাজকর্ম শেষ করে হোটেলে যায়। তো এর পরের গল্প যদি শুনতে চান,তাহলে অবশ্যই পরবর্তী অনুষ্ঠান শুনতে ভুলবেন না-এ প্রত্যাশা রইলো। যারা সঙ্গ দিলেন,সবাইর প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। খোদা নেগাহদর।#