অক্টোবর ০৩, ২০১৬ ১৬:৫১ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা শেখার আজকের আসরে আমরা একটা টেলিফোন সংলাপ শুনবো। আলীরেযা রমীনের বন্ধু। তারা দুজন মাঝে মাঝেই পার্কে বা সিনেমা দেখতে যায়। গতরাতে আলীরেযার অবসর ছিল। সে তাই বন্ধু রমীনকে ফোন করেছে এজন্যে যে, যদি তার সুনির্দিষ্ট কোনো কাজ না থাকে তাহলে একসাথে তারা বেড়াতে যাবে।

কিন্তু রমীনকে পাওয়া যায় নি। আলীরেযা রাতের খাবার খেয়ে তার বাবা-মায়ের সাথে পার্কে গেছে। পরদিনও সে রমীনকে ফোন করে তার হাল-অবস্থা জানতে চায়। তো এই কথোপকথনগুলো আমরা শুনব। তার আগে যথারীতি আজকের আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আপনারা প্রয়োজনে শব্দগুলো লিখে রাখতে পারেন।

دیشب - من تلفن کردم - تو نبودی - خانه - تو بودی - کجا ؟ - دوستم ـ رفتم - تو می شناسی - من نمی شناسم - کشتی گیر - پس فردا - مسابقه - ترکیه - او می رود - خدا حافظی - برای خداحافظی - تو رفتی - بعد از - شام - آره - پدر و مادرم - به پارک رفتیم - خوش گذشت - بد نبود - مادرم - او آمد - او آورد - چای - میوه - شلوغ - او بود - مثل - همیشه - مثل همیشه - تابستانها - تابستان - شب - شبها - پارک - فرصت - فرصت خوبی - رفتن-

গতরাত। আমি ফোন করেছি। তুমি ছিলে না। ঘর। তুমি ছিলে। কোথায়? আমার বন্ধু। আমি গেছি। তুমি চেনো। আমি চিনি না। কুস্তিগির। পরশু। প্রতিযোগিতা। তুরস্ক। সে যায় বা যাবে। বিদায়। বিদায়ের জন্যে। তুমি গেছো। পরে। রাতের খাবার। হ্যাঁ। আমার বাবা-মা। পার্কে গেছি। ভালো কেটেছে। মন্দ ছিল না। আমার মা। সে এসেছে। সে এনেছে। চা। ফল। ভিড়। সে ছিল। মতো। সবসময়। সবসময়ের মতো। গ্রীষ্মকাল। রাত। রাতগুলো। পার্ক। অবকাশ বা সুযোগ। ভালো সুযোগ। যাওয়া।

অর্থসহ আজকের আসরের নতুন শব্দগুলো শুনলেন। এবার এই শব্দগুলো ব্যবহার করে আলীরেযা এবং রমীন যেসব কথাবার্তা বলেছে, সেগুলো শোনা যাক। আপনারা অবশ্যই ফার্সি উচ্চারণগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন।

علیرضا - رامین دیشب تلفن کردم . در خانه نبودی . کجا بودی ؟رامین - دیشب به خانه ی دوستم مهدی رفتم . تو مهدی را می شناسی ؟علیرضا - مهدی ؟ نه نمی شناسم .رامین - مهدی کشتی گیر است . پس فردا برای مسابقه به ترکیه می رود.علیرضا - پس برای خداحافظی به خانه ی مهدی رفتی ؟رامین - آره . برای خدا حافظی رفتم . تو دیشب کجا بودی ؟علیرضا - در خانه بودم و بعد از شام با پدر و مادرم به پارک رفتیم .رامین - خوش گذشت ؟علیرضا - آره . بد نبود . مادرم هم آمد . او چای و میوه آورد .رامین - پارک شلوغ بود ؟علیرضا - آره . مثل همیشه پارک شلوغ بود .رامین - شبهای تابستان فرصت خوبی برای رفتن به پارک است .

আলী রেযা: রমীন, গতরাতে ফোন করেছিলাম। বাসায় ছিলে না, কোথায় গিয়েছিলে?

রমীন: গতরাতে আমার বন্ধু মেহদির বাসায় গিয়েছিলাম। তুমি কি মেহদিকে চেনো?

আলীরেযা: মেহদি? না, আমি চিনি না।

রমীন: মেহদি কুস্তিগীর। পরশু সে তুরস্কে যাবে খেলতে।

আলীরেযা: তো, তাকে বিদায় দিতে বাসায় গিয়েছিলে?

রমীন: হ্যাঁ, তাকে বিদায় দিতেই গিয়েছিলাম। তুমি গতরাতে কোথায় ছিলে?

আলীরেযা: বাসায় ছিলাম। তবে রাতের খাবারের পর মা-বাবাসহ পার্কে গিয়েছিলাম।

রমীন: ভালো কাটলো?

আলীরেযা: হ্যাঁ, মন্দ কাটে নি। আমার মা-ও এসেছিলেন। তিনি চা এবং ফল এনেছিলেন।

রমীন: পার্কে ভিড় ছিল?

আলীরেযা: হ্যাঁ, পার্কে যথারীতি ভিড় ছিল।

রমীন: গ্রীষ্মের রাতগুলো পার্কে যাবার জন্যে খুবই উত্তম সময়।

রমীন এবং আলীরেযা বলেছিল যে, গ্রীষ্মকালে বহু মানুষ পার্কে যায়, কেননা গ্রীষ্মের দিনগুলোতে আবহাওয়া বেশ গরম থাকে। গ্রীষ্মের সময় তেহরান বা ইরানের অন্যান্য শহরের লোকজন রাতের খাবার বা চা-পানি খাওয়ার জন্যে অবকাশ যাপনকেন্দ্রে যায়। তারা সাধারণত পার্কের সবুজ পরিবেশকেই প্রাধান্য দেয়। আমরা আশা করি আপনারাও ইরানের এই সবুজের সমারোহপূর্ণ সুন্দর ও বড় বড় পার্কগুলোতে বেড়াতে আসবেন এবং অবকাশযাপনের আনন্দ উপভোগ করবেন। আগামী আসরে আবারো কথা হবে।#